Monday, April 13, 2026

ইউক্রেনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি, রাশিয়া-ঘনিষ্ঠ মোদিকে কতটা ভরসা বিশ্বের

Date:

Share post:

রাশিয়ার সঙ্গে বৈঠকের কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন জেলেনস্কিকে আলিঙ্গন নরেন্দ্র মোদির। একদিকে রাশিয়ার থেকে তেল কেনা ভারত, কীভাবে ইউক্রেনের পাশে দাঁড়াবে তা নিয়ে দ্বিধায় রাষ্ট্রসংঘ থেকে ইউরোপ-আমেরিকা। যদিও ইউক্রেনেরে সঙ্গে সামরিক ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেন মোদি, এই সফরেই।

গোটা বিশ্বের কাছে শান্তির দূত হিসাবে নিজেকে তুলে ধরার প্রয়াস তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধেও শান্তির বার্তা হিসাবে ইমেজ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন মোদি। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বিদেশ সফরে রাশিয়া গিয়েছিলেন মোদি। সেই সময় সমালোচনায় সরব হয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তারপরই ভারতের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় মোদির ইউক্রেন সফরের সম্ভাবনা। যদিও তার আগেই রাষ্ট্রসংঘের অধিকাংশ দেশের মতো রাশিয়ার সঙ্গে তেলচুক্তি বাতিল করেনি ভারত।

ইউক্রেন সফরে মোদির সঙ্গে জেলেনস্কির ইতিবাচক আলোচনার দাবি করেন। কূটনৈতিক সম্পর্ক বাড়ানো, দুই দেশের বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো নিয়ে চুক্তি সাক্ষরিত হয়। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর দাবি করেন, রাশিয়া-ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে যে অংশীদাররা সঠিক অর্থে দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক করতে সদর্থক পদক্ষেপ নিতে পারবে, তাদের মধ্যে অন্যতম ভারত।

শুক্রবারের মোদির সফরের উপর নজর রেখেছে আমেরিকাও। ইউক্রেন সফরে মোদি নিজের ভাষণে স্পষ্ট বলেছেন, ভারত বুদ্ধ-গান্ধীজীর দেশ, যেখানে হিংসা যুদ্ধের কোনও সুযোগ নেই। এরপরই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের তরফে বিবৃতি প্রকাশ করা হয়। জানানো হয় ইউক্রেনকে অতিরিক্ত সামরিক আর্থিক প্যাকেজ দেওয়ার কথা। আমেরিকার এই উদ্যোগকে স্বাগত জানান জেলেনস্কিও।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...