Sunday, April 5, 2026

নেই ব্রেক থ্রু, অন্ধকারে তির ছুঁড়ছে সিবিআই! এবার তলব আর জি করের সিকিউরিটি গার্ডকে

Date:

Share post:

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার কিনারা এখনও করতে পারেনি সিবিআই (CBI)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এই তদন্তে সেটাই শেষ গ্রেফতার। তদন্তের দায়িত্ব নেওয়ার পর ২০ দিন পেরিয়ে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের হাতে নেই সলিড কোনও ক্লু বা লিড। নেই কোনও ব্রেক থ্রু। অন্ধকারেই তির ছুঁড়ে চলেছেন তাঁরা।

আর জি কর কাণ্ডের তদন্তে এবার হাসপাতালের নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই (CBI)। ঘটনার রাতে সঞ্জয়কে পিনাকী দেখেছিলেন কিনা, সঞ্জয়কে তিনি কীভাবে চেনেন? সঞ্জয়কে দেখেছিল কিনা সেমিনার রুমে ঢুকতে বা বেরোতে? ওই রাতে পিনাকী কখন কতক্ষণ ডিউটিতে ছিলেন? মূলত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে সিবিআই। সেই সূত্রেই সেই রাতের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই গোয়েন্দারা জানতে পেরেছেন, গত ৯ অগাস্ট ঘটনার দিন রাতে আর জি কর হাসপাতালের বয়েজ হস্টেলে পার্টি হয়েছিল। সেই পার্টির তদন্তে গতকাল, রবিবারই সিবিআইয়ের বিশেষ দল গিয়েছিল আর জি করের বয়েজ হস্টেলে। ঘটনার রাতে কারা ছিল বয়েজ হস্টেলের পার্টিতে? কেন ঘটনার কথা কিছু শুনতে পেল না তারা? সঞ্জয়কে কেউ দেখেছে কিনা? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে বয়েজ হস্টেলে গিয়েছিল সিবিআই। বয়েজ হস্টেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন আর জি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: লালবাজার পৌঁছানোর আগেই ব্যারিকেড, অবস্থানে বসলেন জুনিয়র ডাক্তাররা

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...