Monday, April 13, 2026

বাংলার শিল্পীদের প্রতিবাদী আন্দোলনকে কুর্নিশ কুমার শানুর

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুনীর ধর্ষণ খুনের ঘটনায় যেভাবে প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার শিল্পীরা, এই আন্দোলনকে সমর্থন এবং কুর্নিশ জানিয়েছেন মেলোডি কিং কুমার শানু (Kumar Sanu)। গায়কের ৪৩ বছরের ছায়াসঙ্গী জানিয়েছেন শিল্পী এখন আমেরিকায়, কিন্তু প্রত্যেকটা ঘটনার আপডেট তাঁর কাছে রয়েছে। বাঙালির প্রতিবাদী সত্তাকে যেমন তিনি সম্মান করেছেন ঠিক তেমনই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে মর্মাহত ‘আশিকি’ গায়ক।

কুমার শানুর আপ্ত সহায়ক দিলীপ দে (Dilip Dey) জানান, মার্কিন মুলুকের অনুষ্ঠানে যাওয়ার আগে রোজই বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বলতেন গায়ক। শিল্পী সত্তার পাশাপাশি একজন সাধারণ মানুষ হিসেবে, দুই সন্তানের বাবা হিসেবে মহিলাদের ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শানু। তাঁর মতে এই ঘটনা শুধু বাংলার বা আর জি করের নয় সারা দেশে যেভাবে মেয়েদের নিগ্রহ করা হচ্ছে তা শিউরে ওঠার মতো। দেশের বাইরে থাকার জন্য তিনি পথে নেমে প্রতিবাদী আন্দোলনের সামিল হতে পারছেন না কিন্তু যাঁরা এ লড়াইটা লড়ছেন তাঁদের প্রত্যেকের পাশে রয়েছেন। আন্দোলনে শামিল হওয়ার কারণে প্রতিবাদী শিল্পীরা নানা ভাবে কটাক্ষের শিকার হচ্ছেন। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যে অভব্য আচরণ হয়েছে তার নিন্দা করেছেন কুমার শানু। কিন্তু এত কিছুর পরেও যে শিল্পীরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন সেই মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন গায়ক।


Related articles

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...