Tuesday, June 16, 2026

আর জি কর মামলায় আজ সবার নজর সুপ্রিম শুনানিতে

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ। বিচার মিলবে কবে? ঠিক কোন দিকে তদন্তের গতিপ্রকৃতি? এই কথাগুলো যখন বারবার সকলের মনে ঘোরাফেরা করছে সুপ্রিম কোর্টও (Supreme Court)কি ঠিক এই কথাই বলতে চলেছে? একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজতে আজ সকলের নজর শীর্ষ আদালতে শুনানির দিকে। কর্মরত অবস্থায় চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের তদন্তে কতদূর এগোলো কেন্দ্রীয় এজেন্সি, আর কিছুক্ষণ পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজসালে সামনে আসবে সেই তথ্য। ইতিমধ্যেই তৃণমূলের (TMC )পক্ষ থেকে চারটি বিষয় স্পষ্ট করার দাবি জানানো হয়েছে এই মামলায়।

সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার প্রথম শুনানিতে রাজ্য ও সিবিআই উভয়েই স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। ঘটনার টাইমলাইন তুলে দেওয়া হয় সর্বোচ্চ আদালতে। সিবিআইয়ের পক্ষ থেকে সেদিনও কোনও অগ্রগতি দেখা যায়নি।গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সিজেআই ডি ওয়াই চন্দ্রচূড় অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে যায়। আজ সেই মামলা শুনবেন বিচারপতি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র সহ প্রধান বিচারপতির বেঞ্চ।বৃহস্পতিবার শুনানির আগে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ প্রশ্ন করেন, অভিযুক্ত সঞ্জয় রায় একাই অপরাধী, না এই ঘটনায় কোনও চক্রের যোগ রয়েছে। প্রমাণ লোপাটের যে অভিযোগ তোলা হয়েছে তার কোনও প্রমাণ সিবিআইয়ের কাছে রয়েছে কিনা। যদি থাকে তবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছে সিবিআই, প্রশ্ন করেন কুণাল। মামলার এই জট কতটা খুলতে পারছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারই অপেক্ষা।


Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...