Saturday, April 4, 2026

প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফুসফুসে সংক্রমণের সঙ্গে প্রবল লড়াইতে হার মানলেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২। দুদিন ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পরে এদিন স্তব্ধ সব চেষ্টা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কয়েক মাস আগে নিউমোনিয়া হয়েছিল সিপিআইএম সম্পাদক ইয়েচুরির৷  এর পরে তাঁর ফুসফুসে ছড়িয়ে যায় সংক্রমণ৷ এর জেরে তৈরি হওয়া গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এইমস-এ ভর্তি করা হয়েছিল গত মাসের ২৯ তারিখে৷ এর পরে ক্রমশই সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ এরপর তাঁর অবস্থার খানিকটা উন্নতি হলে ৮ অগাস্ট তাঁর চোখে অস্ত্রোপচার হয়। তবে সোমবার ফের শ্বাসনালীতে সংক্রমণের জেরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

চোখের অস্ত্রোপচার ও শারীরিক অবস্থার কারণে এইমসে ভর্তি ইয়েচুরি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে তাঁর শেষযাত্রাতেও অংশ নিতে পারেননি। তবে তিনি শোকবার্তা জানিয়েছিলেন হাসপাতাল থেকেই। তবে চিকিৎসকদের সব লড়াই থামিয়ে বৃহস্পতিবার বিকাল ৩.০৩ মিনিটে প্রয়াত হন সিপিআইএম সম্পাদক। দলের পক্ষ থেকে দিল্লি এইমসের সব চিকিৎসক ও ডিরেক্টরকে তাঁকে সুস্থ করার প্রয়াসের জন্য ধন্যবাদ জানানো হয়।

ইয়েচুরির প্রয়াণ জাতীয় রাজনীতির ক্ষতি, শোকবার্তায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “বর্ষীয়ান সাংসদকে সীতারাম ইয়েচুরির প্রয়াণে অত্যন্ত দুঃখিত। তাঁর প্রয়াণ জাতীয় রাজনীতির ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের জন্য আমার সমবেদনা।”


Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...