Saturday, April 4, 2026

পদ ছেড়েও তৃণমূল-মুখী! মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসায় জহর

Date:

Share post:

গোঁসা করে সাংসদ পদ থেকে পদত্যাগ। তবে বাংলার মুখ্যমন্ত্রীর সৌজন্যের পরে যাবতীয় গোঁসা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে বাধ্য হলেন সদ্য প্রাক্তন সাংসদ জহর সরকার। শনিবার আচমকাই স্বাস্থ্যভবনের সামনে চিকিৎসকদের ধর্না মঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। আর জি কর কাণ্ড নিয়ে ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রশংসায় পঞ্চমুখ জহর সরকারের।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে জহর লেখেন, “বাঃ। মুখ্যমন্ত্রীকে লেখা শেষ (৮ সেপ্টেম্বর) চিঠিতে আমি বলেছিলাম: আমি গত একমাস ধৈর্য ধরে আর জি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরানো মমতা ব্যানার্জীর মত ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না।”

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণার পর গত বৃহস্পতিবার সরকারিভাবে ইস্তফা দেন তিনি। গত রবিবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছিলেন। তৃণমূল নেত্রী নিজে তাঁকে তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তখন অনড় থেকেছেন জহর সরকার। তবে পদ ছাড়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকাই ধর্না মঞ্চে গিয়ে ডাক্তারদের কাজে যোগ দেওয়ার যে অনুরোধ করেন তারও তারিফ করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...