Monday, April 6, 2026

আইএসএল-এ ইস্ট-মোহন ম্যাচে বিশেষ ব্যবস্থা, সমর্থকদের জন্য থাকছে স্পেশাল মেট্রো

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে ২০২৪-২৫ আইএসএল । আইএসএল-এর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসির ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গন । আইএসএলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল খেলছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচ দেখার পর সমর্থকদের বাড়ি ফিরতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বিশেষ মেট্রোর ব্যবস্থা করলেন কর্তৃপক্ষ। আইএসএলে যুবভারতী স্টেডিয়ামে ম্যাচের দিনগুলোতে বিশেষ মেট্রো চলবে এদিন বলে জানিয়ে দিল কর্তৃপক্ষ। রাতে খেলা শেষ হওয়ার পর বাড়ি ফিরতে সমস্যায় পড়েন অনেক ফুটবলপ্রেমী।সেই কারণেই বিশেষ ব্যবস্থা মেট্রো কর্তৃপক্ষের। জানা যাচ্ছে, ম্যাচের দিনগুলোতে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে শিয়ালদামুখী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ১৫ মিনিটে।

সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ।ঘরের মাঠে ১৩ সেপ্টম্বর নেমেছিল মোহনবাগান। যুবভারতী প্রথম খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর। সেই দিন থেকেই বাকি খেলার দিনগুলিতে দর্শকদের সুবিধার্থে বিশেষ মেট্রো চালানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো গিয়েছে, চলতি মাসের ২৩, ২৭ তারিখের পাশাপাশি অক্টোবর মাসের ৫ ও ১৯ তারিখ, নভেম্বর মাসের ৯,২৩,২৯ ও ৩০ তারিখের পাশাপাশি ডিসেম্বর মাসের ১২, ১৪, ১৭ ও ২১ তারিখ বিশেষ মেট্রো চলবে।

এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আইএসএলের ম্যাচ শেষের পর ফুটবলপ্রেমীদের বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। যুবভারতীতে ম্যাচের দিনগুলোতে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই দিনগুলিতে ফুলবাগান স্টেশনে যাত্রা শেষ করা হবে।’

ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকরা শহর ছাড়াও শহরতলীর নানা জায়গা থেকে খেলা দেখতে আসেন। তবে তাদের পক্ষে অত রাতে বিধাননগর স্টেশন অবধি গিয়ে ট্রেন ধরার মতো সুযোগ থাকে না। কারণ, বাইপাসের উপর যথেষ্ট যানবাহন থাকে না। এবার এই মেট্রো পেলে তারা সরাসরি শিয়ালদা স্টেশনে চলে যেতে পারবেন। সেখান থেকে তারা ধরে নিতে পারবেন তাদের ট্রেন।

আরও পড়ুন- ড্র মিনি ডার্বি, মহামেডানের সঙ্গে ২-২ গোলে ড্র লাল-হলুদের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...