Saturday, April 4, 2026

আজ জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন

Date:

Share post:

দীর্ঘ এক দশক পর ভূস্বর্গ জুড়ে বিধানসভা নির্বাচন (Assembly election in Jammu and Kashmir) হচ্ছে। গত ১৮ সেপ্টেম্বর ৯০ টি আসনের মধ্যে প্রথম দফায় ২৪টি বিধানসভায় ভোট হয়েছে। বুধবার জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ (Second phase of election) শুরু হয়েছে। এদিন সকাল ৭টা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (National Conference) নেতা ওমর আবদুল্লা-সহ মোট ২৩৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা শুরু হয়েছে। অশান্তি এড়াতে উপত্যকায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের।

দ্বিতীয় দফায় জম্মুর তিন জেলা রাইসি, রাজৌরি, পুঞ্চ এবং মধ্য কাশ্মীরের বদগাম, গান্ডেরবাল এবং শ্রীনগরে ভোট হচ্ছে। শ্রীনগরে ৮, বদগাম ও রাজৌরিতে ৫টি করে, পুঞ্চে ৩, গান্ডেরবালে ২ এবং রাইসিতে ৩টি বিধানসভা আসন রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা (লড়ছেন শ্রীনগর জেলার মধ্য শালতেং কেন্দ্র থেকে), বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না(নওশেরা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন), জম্মু ও কাশ্মীর আপনি পার্টির প্রধান আলতাফ বুখারি প্রমুখ। ওমর আবদুল্লা বদগাম ও গান্ডেরবাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৭০ বিলোপ করার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। তিন দফার শেষে গণনা হবে আগামী ৮ অক্টোবর।


Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...