Wednesday, March 4, 2026

পুজোর মুখে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৪ এর উদ্বোধন

Date:

Share post:

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে শারদীয়া ‘স্বর্ণ সম্ভার ২০২৪’- যা চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৪ পর্যন্ত।

শারদীয়া ‘স্বর্ণ সম্ভার’ হল ত্রক জনপ্রিয় এবং বহু প্রতীক্ষিত গহনা প্রদর্শনী, যা এবার ২২ বছরে পা রাখতে চলেছে।
এই বিশেষ সংস্করণের নানা সংগ্রহের মধ্যে রয়েছে ডিজাইনার হাতে তৈরি সব গয়না, ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডি বিয়ের গহনা, সাশ্রয়ী মূল্যে হিরের গহনা, গ্রহরত্ন এবং মূল্যবান পাথরের জমকালো সংগ্রহ এবং গ্রাহকদের জন্য থাকছে অনেক আকর্ষণীয় অফার ও ড্র।

যে সুবিধাগুলি মিলবে-

প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার।
সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ৩৫০ টাকা ছাড়।
যেকোনো হিরের গয়নার মজুরিতে থাকছে ৭৫% ছাড়।
গ্রহরত্ন-এর এমআরপিতে থাকছে ১৫% ছাড়।
প্রতিদিন লাকি ড্র-এ স্বর্ণ মুদ্রা
মেগি ড্র
৩ টি স্কুটি
(শারদীয়া স্বর্ণ সম্ভার ও চমকভরা ধনতেরাসে মিলিতভাবে এই পুরস্কার দেওয়া হবে)

এছাড়াও অন্যান্য যেসব সুবিধা আর পরিষেবা সারাবছর থাকে- যেমন পুরানো সোনার গয়না বদল করে নতুন গয়না নেওয়ার সুবিধা (যে কোনও হলমার্ক সোনার গয়নায় ১০০% ফেরত মূল্য) এবং সোনায় সোহাগা (গহনা কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম) এর মতো প্রকল্প ৷

সব মিলিয়ে, শারদোৎসবের প্রাক্কালে একটি বিশেষ উপহারের মোড়কে এই ‘স্বর্ণ সম্ভার’ পেশ করা হচ্ছে – যা সংস্থার প্রতিশ্রুতির প্রতীক।

এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে সোনা ও হিরের গহনার উৎসব সংগ্রহের উদ্বোধন করেন অভিনেতা সোহম ও সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আরও একটি আনন্দ বার্তা সবার সামনে তুলে ধরেন। জানান, ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ষষ্ঠ শোরুম স্বর্ণ সম্ভার উৎসবের সঙ্গে উদ্বোধন হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর, উত্তর ত্রিপুরার ধর্মনগরে।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সোহম বলেন “শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৪ এর উদ্বোধনে অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশি এবং সবাইকে শারদীয়ার অগ্রিম অভিনন্দন”।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমাদের এই প্রাক পুজা উপস্থাপনা ‘স্বর্ণ সম্ভার’ এবার ২২ বছরে পড়ল। গহনার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন- এসব দিক দিয়ে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া আকর্ষণীয় সব অফার তো আছেই।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমরা এই বাইশতম বর্ষের ‘স্বর্ণ সম্ভার’ আমাদের ক্রেতা বন্ধুদের উৎসর্গ করছি। তাঁদের সমর্থন এবং উৎসাহ ছাড়া এতদূর এগোনো সম্ভব হত না। গহনার ডিজাইন নিয়ে তাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা আমরা সব সময়ই চালিয়ে যাব। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সেরা জিনিসটি তুলে দিতেও আমরা বদ্ধপরিকর।” একই সঙ্গে তিনি সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও শারদীয়া স্বর্ণ সম্ভারে সকলকে সাদর আমন্ত্রণ জানান। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স, উৎসবের মরসুমে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত।

‘শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৪’ চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৪ কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত), এবং ত্রিপুরা (আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে।
আসুন, আপনার উৎসবকে করে তুলুন আরও রঙিন, আপনার শারদোৎসব হয়ে উঠুক আরও আনন্দময়।









spot_img

Related articles

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...