Wednesday, April 1, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) তৃতীয় দিনও হয়নি না ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। মাঠ ভিজে থাকায় , তৃতীয় দিনও বাতিল ম্যাচ। দ্বিতীয় দিনের মতন তৃতীয় দিনও গড়াল না একটি বল। শেষমেশ মাঠ দেখে খেলা বাতিল ঘোষণা করেন আম্পায়ারেরা।

২) ভয়াভয় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ১৯ বছরের প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার মুশির খান। আজমগড় থেকে লখনউ যাওয়ার পথে ঘটে দুর্ঘটনাটি। মুশিরের সঙ্গে ছিলেন তাঁর বাবা নৌশাদ খানও। তবে এখন তিনি সুস্থ। ফিরে এসে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তিনি।

৩) বেঙ্গালুরু এফসির কাছে হারের মুখ দেখে মোহনবাগান সুপার জায়ান্ট। বিএফসির কাছে ৩-০ গোলে হারে জোসে মোলিনার দল। মোহনবাগানের পারফরমেন্সে হতাশ সবুজ-মেরুক সমর্থকরা। হতাশ বাগান কোচও। এই হারের থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কোথা বললেন মোলিনা।

৪) টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসর নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আচমকাই ঘোষণা করেন সেই কথা। কেন অবসর গ্রহণ করলেন, সেই সময় এই নিয়ে বলেননি একটা কথাও। তবে এবার মুখ খুললেন রোহিত। জানালেন কেন টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন।

৫) ২০২৫ আইপিএল-এ বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল শুরু হলেই, অনেক বিদেশি ক্রিকেটার মাঝপথে ছেড়ে চলে যায়। যার কারণে সমস্যায় পড়তে হয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেই। সেই সমস্যা সমাধান করতেই এবার আসরে নামল বিসিসিআই।

আরও পড়ুন- এখন তিনি সুস্থ, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মুশির খান

Related articles

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...