Saturday, April 4, 2026

গোটা মনিপুরেই আফস্পা জারি, বিদেশি প্রভাবের তত্ত্ব ওড়ালেন সেনাপ্রধান

Date:

Share post:

তিন বছরের বেশি সময় ধরে হিংসা সামলাতে ব্যর্থ মনিপুরের প্রশাসন ফের কেন্দ্রীয় বাহিনীর শরণ নিল। এবার গোটা রাজ্যে আফস্পা (ASFPA) বজায় রাখার নির্দেশ জারি হল। সেই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে মনিপুরে বিদেশি প্রভাবের তত্ত্ব ওড়ালেন দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Gen Upendra Dwivedi)। অর্থাৎ এর থেকেই স্পষ্ট মনিপুরের বিজেপি সরকার নিজেদের জনজাতি গোষ্ঠীর মনোভাব বুঝতে ব্যর্থ।

সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা বা আফস্পা (ASFPA) মনিপুরে জারি রয়েছে ১৯৮০ সাল থেকে। কিন্তু সেনাবাহিনীর এই বিশেষ ক্ষমতাও সীমাবদ্ধ ছিল এতদিন। এপর্যন্ত সর্বোচ্চ ১৯টি থানা এলাকায় আসফা জারির নজির রয়েছে। এবারই বীরেন সিং (N Biren Singh) সরকার গোটা রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে আফস্পা জারির নির্দেশ শোনালেন।

সম্প্রতি সাধারণ মানুষ বিশেষত মহিলারা মনিপুরের রাস্তায় বেরিয়েছিলেন কেন্দ্রের দখলদারি সরানোর দাবিতে। এমনকি বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার দাবি জানিয়ে অমিত শাহকে (Amit Shah) চিঠি লেখেন। তবে শেষ পর্যন্ত দেখা গেল মোদির অঙ্গুলি হেলনে রাজ্যের মানুষ এমনকি দলেরও একাংশের মতকে উড়িয়ে দিয়ে আফস্পার (ASFPA) মেয়াদ বাড়িয়ে দিলেন বীরেন সিং (N Biren Singh)।

যদিও মঙ্গলবারই দেশের সেনাপ্রধান মনিপুরে কোনও ধরনের বহিরাগত অনুপ্রবেশের যুক্তি উড়িয়ে দিয়েছেন। শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীও এখন মনিপুরে কথাবার্তার পথেই হাঁটছে বলে জানান তিনি। এমনকি অনুপ্রবেশ বা কুকি (Kuki) সম্প্রদায়ের সেনাবাহিনীর উপর হামলা সংক্রান্ত কোনও ধরনের গুজব থেকে বিরত থাকারও বার্তা দেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি মনিপুরে শান্তি প্রতিষ্ঠার গোটা দেশের সাহায্যের দাবিও জানান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...