Monday, June 8, 2026

চাপ বাড়ছে! সুদীপ্ত রায়ের বিরুদ্ধে ২টি আলাদা তদন্ত কমিটি গঠন

Date:

Share post:

আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুটো আলাদা তদন্ত কমিটি গঠন করা হল। দুটি কমিটিতেই ১১ জন করে সদস্য রয়েছেন। একই সঙ্গে থাকছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি দুর্নীতি অভিযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই। সেই মামলার তদন্তে নেমে সুদীপ্তর তিনটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার সিডিআর খতিয়ে দেখছে ইডি। এই নিয়ে তদন্তেই দুটি কমিটি গঠন করা হয়েছে। ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভেট পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজিতে নাম জড়িয়েছে তাঁর। কলকাতা মেডিক্যালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সৌমিত্র ঘোষের নেতৃত্বে ১১ সদস্যের কমিটি এই বিষয়টির তদন্তভার নিয়েছে। পাশাপাশি, সেন্ট্রাল ল্যাবের কিট এবং নানা যন্ত্রপাতি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহারের অভিযোগের তদন্তেও কমিটি গঠন হয়েছে। কলকাতা মেডিক্যালের ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্ট-এর বিভাগীয় প্রধান ডক্টর চন্দন বন্দোপাধ্যায়-এর নেতৃত্বে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। দুটি কমিটিতেই জুনিয়র ডাক্তারদের ২ প্রতিনিধি হিসেবে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং ২ ইন্টার্ন রয়েছেন।

আর জি কর দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তৎকালীন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্তর কাছে অভিযোগ করলেও, লাভের লাভ হয়নি বলে অভিযোগ তাঁর। এর জেরেই সুদীপ্তকে তদন্তের আওতায় আনে ইডি। বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালানোর পাশাপাশি সুদীপ্তকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।









Related articles

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...