Wednesday, April 1, 2026

চতুর্থীতে নবনীড়ে পুজো উদ্বোধনে গিয়ে মাতৃস্মরণ মমতার

Date:

Share post:

প্রতিবারের মত এবারেও পুজোর আগে নবনীড় বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানের আবাসিকদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য বেশকিছু উপহারও নিয়ে গিয়েছিলেন তিনি। ইন্দ্রনীল সেন সেখানে গান পরিবেশন করেন। অন্যদিকে স্বাস্থ্যের খোঁজ নিয়ে, গল্প করে বৃদ্ধাদের মন ছুঁয়ে গেছেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধা আবাসিকদের দেখে নিজের প্রয়াত মায়ের স্মৃতিতে ডুব দিলেন। বললেন, আপনাদের মধ্যে দিয়ে আমি আমার মাকে খুঁজে পাই। মাকে বাদ দিয়ে সংসার চলে না।মুখ্যমন্ত্রী আসতেই তাঁকে আবাসিকরা শাঁখ বাজিয়ে স্বাগত জানান। পালটা মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান পরিবেশন করেন ইন্দ্রনীল সেন। এবারেও নিজের লেখা নতুন গানের দু কলি গেয়ে শোনান মুখ্যমন্ত্রী। ২০২১ সাল থেকে এই বৃদ্ধাশ্রমে পুজোর উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

অপরদিকে, এদিন সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েও মায়ের কথা রোমন্থন করেন তিনি। জানান, তাঁর মা যখন বেঁচে ছিলেন তখন রোজ মাকে প্রণাম করে বেরোতেন তিনি। তবে এখন মায়ের ছবিতে প্রণাম করে বেরোন। কিন্তু পাড়ায় তার মায়ের সমসাময়িক যে বৃদ্ধারা রয়েছেন তারা এখনো মুখ্যমন্ত্রী যখন বাড়ি থেকে বের হন তখন দরজায় দাঁড়িয়ে থাকেন। প্রসঙ্গত, এবারে সুরুচি সংঘের থিম ‘পুরোনো সেই দিনের কথা’। রবীন্দ্রনাথের এই বিখ্যাত গানেই লুকিয়ে রয়েছে পুজোর আমেজ। তাল মিলিয়ে এবারের থিম সং যেন রচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই গানটিতে সুর করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। গানটি গেয়েছেন মহালক্ষ্মী আইয়ার।

আরও পড়ুন- ধ্রুপদী ভাষার তকমা মেলার পরই স্কুলে বাংলা পড়ানো নিয়ে উদ্যোগ রাজ্যের

Related articles

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি...

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...