Wednesday, April 1, 2026

মোহনবাগানের কাছে ৩-০ গোলে হেরে কী বললেন সাদা-কালো কোচ ?

Date:

Share post:

আইএসএল-এর অভিষেকেই দাপট দেখাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ৩-০ গোলে হারে সাদা-কালো ব্রিগেড। এই হারে হতাশ নন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। বললেন, যোগ্য দলের কাছেই হেরেছে তাঁর দল।

এই নিয়ে সাদা-কালো কোচ বলেন, “ আইএসএলের আসল মান বুঝিয়ে দিল মোহনবাগান। ওরা খুবই ভাল খেলেছে এবং ওদের অনেক ভাল ভাল খেলোয়াড় আছে। তবে আমার দল খারাপ, একথা বলব না। আমরা চেষ্টা করেছি। লড়াইও করেছি। কিন্তু আমাদের সঙ্গে ওদের খেলোয়াড়দের মানের ফারাক অনেকটাই। ফুটবলে এমন হতেই পারে। মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামলে তো বটেই।”

শনিবারের ম্যাচ থেকে যে অনেক কিছু শিখলেন তিনি ও তাঁর দলের ফুটবলাররা, তাও মেনে নিয়েছেন চেরনিশভ। তিনি বলেন, “সব দিক থেকেই আমাদের উন্নতি করতে হবে। আমাদের আরও শক্তিশালী হতে হবে এবং পারফরম্যান্সের মানও বাড়াতে হবে। বল নিয়ে আমাদের আরও দ্রুতগামী হতে হবে। মোহনবাগানের ম্যাচে এগুলোই শিখলাম আমরা। ফিটনেসের দিক থেকে আরও উন্নতি করতে হবে আমাদের।”

আরও পড়ুন- মহামেডানকে ৩-০ গোলে উড়িয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?

 


Related articles

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...