Saturday, April 4, 2026

শনি-রবিতে বিক্ষিপ্ত বৃষ্টি, লক্ষ্মী পুজোয় ভাসবে বাংলা!

Date:

Share post:

দুর্গাপুজো (Durga Puja weather) দুর্যোগ মুক্ত কাটলেও বাঙালির লক্ষ্মী আরাধনা (Laxmi Puja) বিঘ্ন ঘটাতে তৈরি প্রকৃতি? এখন এই প্রশ্নের ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মনে। শনিবার পঞ্জিকা মতো দশমী তিথি হলেও উৎসবমুখর বাঙালির কাছে আজ নবমীর আমেজ। সেইমতো সকাল থেকে হালকা মেঘলা আকাশে শুরু হয়েছে পুজো পরিক্রমা। আবহাওয়া দফতর (Alipore Weather Department)বলছে এদিন কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Weather) ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে।

পুজোর একেবারে শেষ ল্যাপে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে হালকা বৃষ্টি হবে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বুধবার লক্ষ্মী পুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...