Saturday, April 4, 2026

হাওড়ায় জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত এক ট্র্যাফিক পুলিশ

Date:

Share post:

উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, কর্তব্যরত ট্র্যাফিক হোমগার্ডকে (Traffic Homeguard) ধাক্কা মারল ট্রাক। গুরুতর আহত অবস্থায় ৪০ বছর বয়সী সোমনাথ রায় (Somnath Roy) নামে ওই ট্র্যাফিক পুলিশকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিন সকালে উলুবেড়িয়ার শ্রীরামপুর মোড়ে ছ’নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন সোমনাথ। এই সময় অত্যন্ত দ্রুত গতিতে একটি লরি এসে তাঁকে ধাক্কা মারে। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার আগেই সেটি কোলাঘাটের দিকে পালিয়ে যায় বলে খবর। এই ঘটনা প্রসঙ্গে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী বাঙ্গালিয়া বলেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত গাড়ি থেকে চিহ্নিত করে আটক করা হবে বলে তিনি আশাবাদী।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...