Wednesday, April 1, 2026

আইএসএল-এ হারের হ্যাটট্রিক মহামেডানের, হায়দরাবাদের কাছে হারল ৪-০ গোলে

Date:

Share post:

আইএসএল-এ ফের হার মহামেডান স্পোর্টিং-এর। যার ফলে আইএসএলে হারের হ্যাটট্রিক সাদা-কালো ব্রিগেডের। মোহনবাগানের কাছে বড় ম্যাচ হারের পর কিশোরভারতীতে হোম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে হারতে হয়। শনিবার ঘরের মাঠে ১২ নম্বরে থাকা হায়দরাবাদ এফসি-র কাছেও ০-৪ গোলে বিধ্বস্ত মহামেডান।

এদিন শুরুতেই দলকে ডোবায় সেই রক্ষণ। চোটের কারণে জোশেফ আদজেই না খেলায় মহামেডানের কাজটা আরও কঠিন হয়ে যায়। প্রথম ১৫ মিনিটের মধ্যেই ৩ গোল হজম করে ম্যাচ থেকে হারিয়ে যায় আন্দ্রে চেরনিশভের দল। জোড়া গোল করে হায়দরাবাদের জয়ের নায়ক ব্রাজিলীয় স্ট্রাইকার অ্যালান মিরান্দা পাউলেস্তা। ৫ ম্যাচে প্রথম জয়ে ৪ পয়েন্ট নিয়ে মহামেডানকে টপকে ১১ নম্বরে উঠে এল থাংবোই সিংটোর হায়দরাবাদ। কলকাতার দলটি নামল ১২ নম্বরে।

প্রিয় দল হারলেও এদিন অবশ্য মহামেডান সমর্থকরা গ্যালারিতে শান্তই ছিলেন। তবে মাঠে দর্শকদের পুলিশ ও নিরাপত্তারক্ষীদের কড়া চেকিংয়ের মুখে পড়তে হয়। হায়দরাবাদের নতুন ব্রাজিলীয় স্ট্রাইকার অ্যালান পাউলেস্তাকে সামলাতে হিমশিম খেলেন ফ্লোরেন্ট ওগিয়েররা। ৪ মিনিটেই প্রথম গোল অ্যালানের। মহামেডানের মাঝমাঠ তখন পুরোপুরি অচল। ১২ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন হায়দরাবাদের সার্বিয়ান সেন্টার ব্যাক স্টেফান সেপিচ। মহামেডানকে খেলা ধরার কোনও সুযোগ না দিয়ে মিনিট তিনেক পরেই মহামেডানের জালে আরও একবার বল জড়িয়ে দেয় হায়দরাবাদ। নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যালান।

প্রথমার্ধের বাকি সময়ে বিক্ষিপ্তভাবে আক্রমণে উঠলেও ভাল স্ট্রাইকারের অভাবে সেভাবে গোলের সুযোগই তৈরি করতে পারেনি মহামেডান। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ৫১ মিনিটে পরাগ শ্রীনিবাসের বক্সের অনেক বাইরে থেকে বিশ্বমানের গোল মহামেডানের ম্যাচে ফেরার আশায় জল ঢেলে দেয়। অ্যালেক্সিস সাঞ্চেজরা পিছিয়ে পড়ে ০-৪ গোলে। এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না মহামেডানের পক্ষে।

আরও পড়ুন- কিউইদের কাছে সিরিজ হেরে কী বললেন ভারত অধিনায়ক?

Related articles

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...