Monday, June 8, 2026

“চোখের জল ফেলবেন না”, দিল্লির নাপিতকে বুকে জড়িয়ে আশ্বাস রাহুলের

Date:

Share post:

কখনও ছুতোর কখনও ট্রেনের চালক, তো কখনও গ্যারাজের কর্মী। দেশের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে দেখা করে সমস্যার কথা শুনতে মাঝেমধ্যেই বেরিয়ে পড়তে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতা (LOP) রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। এবার তাঁর গন্তব্য ছিল দিল্লির এক নাপিতের দোকান। আর সেখানে গিয়ে তাঁর দেখা দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের দুর্দশার ছবিটা তিনি আবার তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়।

দিল্লির (Delhi) নাপিত অজিতের দোকানে গিয়ে দাঁড়ি ট্রিম (trim) করানোর অছিলাতেই তাঁর জীবন জীবিকা নিয়ে নানা কথা শুনলেন রাহুল গান্ধী। অজিত জানান তিনি মাসে ১৫ হাজার টাকার কাছাকাছি রোজগার করেন। তা দিয়ে মাস চালানো প্রায় অসম্ভব রাজধানীর বুকে। বাড়ি ভাড়া, দোকান ঘরের ভাড়া, সন্তানের পড়াশোনার পাশাপাশি হার্টের রোগী স্ত্রীর চিকিৎসাও তাঁকেই টানতে হয়। রাত ১১টা পর্যন্ত কাজ করেও এত বছরে সঞ্চয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অজিত।

অজিতকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রাহুল দাবি করেন, একদিকে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের রোজগার ক্রমশ নিম্নমুখী, অন্যদিকে বাড়তে থাকা দ্রব্যমূল্যের জন্য তাঁদের কী অবস্থা, তা অজিতের কাহিনী শুনলেই বোঝা যায়। দেশের মানুষের নিজেদের ব্যবসা, বাড়ির খরচ বহন করে আত্মসম্মানের সঙ্গে বাঁচার উপায় নেই। এই সময়ে প্রয়োজন এমন আধুনিক প্রকল্প যা মানুষের আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয়ও বাড়াবে।

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...