Monday, June 8, 2026

বৃষ্টি বিধ্বস্ত বঙ্গে সূর্যের উঁকি, দুর্যোগ পেরিয়ে দক্ষিণবঙ্গে শীতের আভাস!

Date:

Share post:

‘ডানা’র (Dana ) দাপট শেষ। শুক্রের মধ্যরাত থেকেই বৃষ্টি কমেছে। শনিবার সকালে ঝলমলে দক্ষিণবঙ্গে কিছুটা আশ্বস্ত সাধারণ মানুষ। যদিও বৃষ্টি থেকে রেহাই মিলবে না আজই। কলকাতা-সহ ৯ জেলায় উইকেন্ডেও রয়েছে বৃষ্টির সর্তকতা! আগামী ২ থেকে ৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস (Alipore Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, পূর্বাভাস মতোই শনিবার সকাল থেকে মেঘ সরে রোদের দেখা মিলেছে। যত বেলা গড়িয়েছে আবহাওয়ার উন্নতি হচ্ছে। খুশির খবর হলো, ইতিমধ্যেই উত্তরের বাতাস প্রবেশ করতে শুরু করেছে। রাত এবং ভোরে হালকা হালকা শীতের আমেজ মিলছে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ায় ধীরে ধীরে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। যদিও দক্ষিণে তিন জেলায় শনিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি সম্পূর্ণভাবে বিদায় নেবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আগামী দু তিন ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূম জুড়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। শনিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি।

Related articles

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...