Monday, April 6, 2026

২০২৮ অলিম্পিক্স লস অ্যাঞ্জেলসে হলেও ক্রিকেটের আসর বসতে চলেছে নিউ ইয়র্কে : সূত্র

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স। ২০২৮-এ অলিপিক্সের আসর বসতে চলেছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। এই অলিম্পিক্স থেকেই শুরু হতে চলেছে ক্রিকেট। ক্রিকেটে ভারতের জনপ্রিয়তা নজর কেড়েছে গোটা বিশ্বে। এরবাইরে নয় অলিম্পিক্স সংস্থাও। সেই মত লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে বসতে চলেছে ক্রিকেটের আসর। তবে লস অ্যাঞ্জেলসে নয়, ক্রিকেট ম্যাচগুলো হতে পারে ৪ হাজার কিমি দূরে নিউ ইয়র্কে। এমনটাই সূত্রের খবর।

আমেরিকার এক প্রান্তে নিউ ইয়র্ক, আর এক প্রান্তে লস অ্যাঞ্জেলেস। বিমানে যেতে সময় লাগে সাড়ে ৬ ঘণ্টা। নিউ ইয়র্কের থেকে ভারত এগিয়ে ৯.৫ ঘণ্টা। লস অ্যাঞ্জেলেসের থেকে ভারতের সময়ের ফারাক ১২.৫ ঘণ্টা। এছাড়াও চলতি বছরের টি-২০ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হয়েছে আমেরিকায়। সেখানে ছিল ভারতের ম্যাচও। সেই সময় টিকিটের চাহিদা ছিল আকাশছোঁয়া। সেটাকে মাথায় রেখেই ক্রিকেটের স্থানবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । নিউ ইয়র্কে ক্রিকেট ম্যাচ আয়োজন করলে ভারতের বাজারকে আকর্ষণ করা যাবে।

এই নিয়ে আমেরিকার সংবাদপত্র ‘দ্য টাইমস’-এর দাবি, পরের অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান কেসি ওয়েসারমান জানিয়েছেন, ক্রিকেট নিয়ে অন্য পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। পরের অলিম্পিক্সেই প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের। দক্ষিণ এশীয় মানুষের কথা ভেবেই এই খেলাকে নেওয়া হয়েছে। যেহেতু আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার সম্প্রচারস্বত্বের মধ্যে উপমহাদেশের বাজার গুরুত্বপূর্ণ, তাই অন্য শহরে ক্রিকেট আয়োজন করা হতে পারে।

আরও পড়ুন- ভিনিসিয়াসকে হারিয়ে ২০২৪ ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন রদ্রি


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...