Saturday, April 4, 2026

সংঘাত মিটিয়ে সীমান্তের সেনা প্রত্যাহার ভারত-চিনের! দিওয়ালিতে মিষ্টি বিতরণ দুদেশের জওয়ানদের

Date:

Share post:

সীমান্ত সংঘাত মিটল আরও একধাপ। জানা গিয়েছে, সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত-চিন উভয় পক্ষই। পাশাপাশি দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার সীমান্তে মিষ্টি বিলি করবে ভারতীয় সেনা।

প্রধানমন্ত্রীর ব্রিকস সামিটে যোগ দেওয়ার আগে থেকেই ২০২০ সাল থেকে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধান করতে দুই দেশ একমত হয়। তার পরেই গত সপ্তাহ থেকে শুরু হয় সেনা সরানোর প্রক্রিয়া। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ অক্টোবরের আগে পর্যন্ত সীমান্তে স্রেফ টহলদারি চালাত দুই দেশ। গালওয়ান সংঘর্ষের পর থেকে সীমান্তে বাড়তে থাকে। তবে সেই সমস্ত কিছুই সরিয়ে নিতে একমত হয়েছে দুই দেশ।

সেনা সূত্রে খবর, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই ডেমচক এবং দেপসাংয়ে শুরু হবে স্বাভাবিক টহলদারি। বুধবারই দুপক্ষের তরফে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। সামরিক তৎপরতা কমিয়ে বৃহস্পতিবার দীপাবলি উদযাপনে মেতে উঠবেন সীমান্তের সেনা জওয়ানরা। মিষ্টি বিতরণ করা হবে চিনা সেনার কাছেও।

আরও পড়ুন- বাড়ির তালিকা সমীক্ষা করে টাকা দেবে রাজ্য সরকার: জানালেন আলাপন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...