Monday, April 6, 2026

অধ্যক্ষরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, বিধানসভায় অভিযোগ বিমানের

Date:

Share post:

অধ্যক্ষেরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না ৷ বিধানসভায় আরও একবার এমনই অভিযোগ শোনা গেল রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে । কয়েকদিন আগেই তিনি সর্বভারতীয় অধ্যক্ষদের সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেখানেও এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ।

অধ্যক্ষের স্বাধীনতা খর্ব হচ্ছে বলে মঙ্গলবার আবারও অভিযোগ করেন তিনি । এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, স্পিকাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না । তাদের বাড়িতে ইডি, সিবিআইকে দিয়ে রেড করিয়ে দেওয়া হচ্ছে ।

অধ্যক্ষদের সম্মেলনে মূল বিষয় ছিল, ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট রুলস – গণতন্ত্রকে রক্ষা করার জন্য সাংসদ ও বিধায়কদের ভূমিকা’। সেখানে আমি বলেছি আইনসভার সদস্যরা, ভয়হীনভাবে কাজ করতে পারছেন না । এমনও দেখা যাচ্ছে যাঁরা বিধানসভাতে রয়েছেন, তাঁদের বাড়িতে ইডি এবং সিবিআই রেড করে দিয়েছে । এতে তাঁরা ব্যস্ত হয়ে পড়েন, তাঁদের মানসিক ভারসাম্য নষ্ট হয় । এটা কোনওভাবেই বাঞ্ছনীয় নয় । সেটা আমি বলেছি ।”

তিনি আরও বলেন, এই রাজ্যে ওই ধরনের ঘটনা ঘটেছে । বিধানসভায় মিটিং করতে এসেছিলেন এক বিধায়ক ৷ তাঁর বাড়িতে সিবিআই হানা দেয় । আমরা তদন্তকারী অফিসারদের বারবার অনুরোধ করেছি । এধরনের সমনের ক্ষেত্রে আগে বিধায়ককে এবং বিধানসভাকে জানানো হোক । কিন্তু কার্যক্ষেত্রে তা মানা হচ্ছে না ।

একইসঙ্গে এদিন অধ্যক্ষ জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে । এই অধিবেশন চলবে ১০-১১ দিন ৷ তবে এই অধিবেশনে কী কী বিল আসতে পারে, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া তিনি দেননি । বলেছেন, গোটা বিষয়টি বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে আলোচনা করে ঠিক করা হবে ।

এদিন অপরিজিতা বিল নিয়েও তাঁর কাছে প্রশ্ন করা হয় । অধ্যক্ষ বলেন, রাজ্যপাল জানিয়েছেন এই বিল ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে । এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই । তিনি বলেন, বিল বিধানসভায় পাশ করে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে । এরপর তা নিয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই ।

আরও পড়ুন- ২৫ নভেম্বর শুরু শীতকালীন অধিবেশন, চলবে কত দিন?

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...