Wednesday, April 1, 2026

বলের পাশাপাশি ব্যাট হাতেও দাপট শামির, জয়ের জন্য বাংলার প্রয়োজন ৭ উইকেট

Date:

Share post:

মহম্মদ শামির ব্যাট-বলের দাপটে রঞ্জিট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলা। দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান করে বঙ্গ ব্রিগেড। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও দাপট দেখান শামি। ৩৭ রান করেন তিনি। দিনের শেষে মধ্যপ্রদেশের রান ৩ উইকেট হারিয়ে ১৫০ রান। ১৮৮ রানে পিছিয়ে তারা।

দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ব্যাট হাতে দাপট দেখান ঋত্বিক চট্টোপাধ্যায়। ৫২ রান করেন তিনি। ৪৪ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩৭ রান করেন শামি। মধ্যপ্রদেশের হয়ে ৪ টি করে উইকেট নেন অনুভব আগরওয়াল এবং কুমার কার্ত্তিকে। একটি করে উইকেট নেন আরিয়ান পান্ডে এবং সারান্স জৈন।

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে তাদের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ১৫০ রান। মধ্যপ্রদেশের হয়ে ৫০ রান করেন শুভাংশু সেনাপতি এবং হিমাংশু মন্ত্রী। মধ্যপ্রদেশের হয়ে এখন ক্রিজে রয়েছেন রজত পতিদার এবং শুভম শর্মা। ৩২ রানে অপরাজিত রজত। বাংলার হয়ে একটি করে উইকেট নেন মহম্মদ শামি, রোহিত কুমার এবং শাহবাজ আহমেদ।

আরও পড়ুন- রঞ্জিতে নজির অনশুলের, এক ইনিংসে একাই নিলেন ১০ উইকেট

Related articles

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...