Wednesday, March 25, 2026

আর জি করের চেস্ট ওয়ার্ডের নাম হোক ‘অভয়া’-র নামে: অধ্যক্ষের সঙ্গেই মুখ্য-স্বাস্থ্যসচিবকে চিঠি WBJDA-এর

Date:

Share post:

এবার তাঁরই মেডিক্যাল কলেজে ও হাসপাতালের চেস্ট ওয়ার্ডের নাম হোক ‘অভয়া ওয়ার্ড’। আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতাল গিয়ে এই দাবি জানাল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন WBJDA। শনিবার জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আর জি করের প্রিন্সিপালের কাছে স্মারকলিপি জমা দিতে যান। যদিও প্রিন্সিপল উপস্থিত না থাকায় স্মারকলিপি জমা দিতে পারেননি তাঁরা। দাবি নিয়ে আলোচনা চেয়ে রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকে ইমেল করেছেন তাঁরা।

৯ অগাস্ট রাতে যে নৃশংস ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে সরব হয়েছিল সারা বাংলা। শুরু থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)। কিন্তু পরবর্তীতে তাদের আন্দোলনে সম্পূর্ণ রাজনৈতিক রং লাগে। অভয়ার জন্য ন্যায়বিচার চেয়ে তৈরি হয় জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। সঠিক বিচারের দাবিতে একাধিক কর্মসূচি করে চলেছে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেস্ট ওয়ার্ডের নাম পাল্টে অভয়া ওয়ার্ড করার দাবি জানাল তারা।

WBJDA-এর তরফে শ্রীশ চক্রবর্তী (Shrish Chakraborty) জানান, তাঁরা প্রিন্সিপলকে স্মারকলিপি দিতে এসেছিলেন। তিনি উপস্থিত না থাকলেও তাঁদেরকে বলা হয়েছিল অফিসে স্মারকলিপি জমা দিতে। কিন্তু তাঁদের বক্তব্য, অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে যাতে এই নামকরণের সিদ্ধান্ত নেওয়া যায় সেই কারণেই তাঁর অনুপস্থিতিতে স্মারকলিপি দিতে চান না। প্রিন্সিপল ফিরলে তারপর তাঁর সঙ্গে কথা বলবেন তাঁরা। শ্রীশ জানান, এই দাবি সমেত আরও ৯ দফা দাবি রয়েছে তাঁদের। এই দাবিগুলি নিয়ে আলোচনা চেয়ে রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকে ইমেইল করেছেন তাঁরা।

একইসঙ্গে দ্রুত কমপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ১৮ নভেম্বর সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর কাছে ডেপুটেশন দেবেন WBJDA। এর পাশাপাশি তাদের দাবি, জুনিয়র ডক্টরস ফ্রন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ টাকা তা দ্রুত তদন্তের আওতায় আনা হোক। এই টাকা অভয়ার নামকে কাজে লাগিয়ে তোলা হয়েছে বলে অভিযোগ তাদের।









Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...