Saturday, April 4, 2026

মনিপুরে বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার NPP-র, ইস্তফার পরিকল্পনা কংগ্রেসের!

Date:

Share post:

মনিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ বীরেন সিং (N Biren Singh) পরিচালিত বিজেপির সরকার। অভিযোগ তুলে এনডিএ পরিচালিত রাজ্য সরকারের থেকে সমর্থন তুলে নিল কনরাড সাংমা (Conrad Sangma) নেতৃত্বাধীন ন্যাশানাল পিপল’স পার্টি(NPP)। সেই সঙ্গে মনিপুর কংগ্রেস প্রেসিডেন্ট তথা বিধায়ক কাইসম মেঘচন্দ্রা (Keisham Meghachandra) দাবি করেন নতুন সরকার প্রতিষ্ঠা করার জন্য কংগ্রেস বিধায়করা ইস্তফা দিতে প্রস্তুত।

অশান্ত মনিপুরে আত্মরক্ষা করতেও ব্যর্থ মুখ্যমন্ত্রী বীরেন সিং। রবিবার তাঁর বাসভবনেও মেইতি (Meitei) হামলাকারীরা পৌঁছে যায়। ইতিমধ্যেই কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত আফস্পা (AFSPA) প্রয়োগের বিরোধিতা করে কেন্দ্রকে চিঠি দিয়েছে বীরেন সিংয়ের সরকার। এরই মধ্যে বিরোধিতার সুর শরিকদের মধ্যে।

মনিপুর বিধানসভায় একক সংখ্যা গরিষ্ঠতা বিজেপির। ৬০ আসনের বিধানসভায় ৩২ আসন তাঁদের দখলে। সাত আসন নিয়ে দ্বিতীয় বৃহৎ দল এনপিপি(NPP)। তাঁদের সমর্থন তুলে নেওয়ায় সরকার পড়ে না গেলেও স্পষ্ট হল এনডিএ (NDA) জোটে ভাঙন।

লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) মনিপুরের দুটি আসনই জিতেছে কংগ্রেস। এরপর রাজ্য দখলে তাঁদের আত্মবিশ্বাস বেড়েছে। কংগ্রেস সেখানে প্রস্তুতি নিচ্ছে নতুন সরকার গঠনের। মেঘচন্দ্রার সোশ্যাল মিডিয়া পোস্টে সেটা স্পষ্ট।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...