Sunday, March 15, 2026

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া!ট্যাব কেলেঙ্কারিতে নয়া তথ্যে তাজ্জব তদন্তকারীরা

Date:

Share post:

ট্যাব কেলেঙ্কারির ঘটনায় সামনে এসেছে উত্তর দিনাজপুরের নাম। তদন্তকারীরা বলছেন, ট্যাবের টাকার জালিয়াতির মূল জায়গা উত্তর দিনাজপুরের চোপড়া! এবার সেই উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে গ্রেফতার হল এক যুবক।যদিও যুবকের দাবি, ট্যাবের টাকা হাতানোর ব্যাপারে কিছুই জানেন না তিনি। বরং তার দাবি, স্থানীয় এক জনকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন।সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত।

প্রসঙ্গত, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার স্বার্থে ট্যাব কেনার জন্য এককালীন ১০ হাজার টাকা দেয় রাজ্য সরকার। অভিযোগ, অনেক পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। কোথাও কোথাও আবার এক জনের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। এখন তদন্তে স্পষ্ট যে এই কেলেঙ্কারির নেপথ্যে আছে এক বড় চক্র! সাইবার অপরাধীরা জাল পেতে পড়ুয়াদের টাকা আত্মসাৎ করছে। অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে টাকা হাতানোর অভিযোগে ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

গত শনিবার কোচবিহারের দিনহাটা থেকে মনোজিৎ বর্মণ নামে এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। সেই মনোজিৎকে জেরা করেই জানা যায় উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা সাবির আলমের নাম। মনোজিতের বয়ানের ভিত্তিতেই সোমবার রাতে ইসলামপুর কে সাবিরকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, ট্যাবের বরাদ্দ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল।তদন্তকারীরা ইতিমধ্যেই মনোজিতের নামে বিভিন্ন ব্যাঙ্কে ১৫-২০টি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন। তদন্তকারীদের দাবি, তার মধ্যে আটটি অ্যাকাউন্টে ট্যাব কেলেঙ্কারির টাকা ঢুকেছে।

অবশ্য ধৃত সাবির আলম জানান, তিনি ট্যাবের টাকা সম্পর্কে কিছুই জানেন না। তাকে ফাঁসানো হয়েছে। স্থানীয় এক ব্যক্তিকে তিনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন। মাটি কাটার টাকা ঢুকবে বলে কমিশনের ভিত্তিতে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে বিপদে পড়েছেন। সেই দাবি কতটা সত্য তা খতিয়ে দেখছে পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

spot_img

Related articles

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...