Monday, March 16, 2026

প্রথম টেস্টে অস্ট্রলিয়াকে হারিয়ে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ ফের শীর্ষে ভারত

Date:

Share post:

রবিবার পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। অজিদের হারায় ২৯৫ রানে। নিউজিল্যান্ডের কাছে ৩-০ হারার পর টিম ইন্ডিয়াকে নিয়ে কম সমালোচনা হয়। আর এদিন যেন সেই সব সমালোচনার জবাব দিলেন বিরাট কোহলি-যশপ্রীত বুমরাহরা। আর এই জয়ের ফলে ফের একবার বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এর শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল। কিউইদের কাছে হেরে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিততেই আবার শীর্ষে রোহিত শর্মার দল।

বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় ১৫টি টেস্টর মধ্যে ন’টি টেস্ট জিতেছে ভারত। পাঁচটি হেরেছে তারা। একটি ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ১১০। টিম ইন্ডিয়ার পয়েন্টের শতাংশ ৬১.১১। শীর্ষে ভারতীয় দল। প্রথম টেস্ট হেরে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ১৩টি টেস্টের মধ্যে আটটি জিতেছে ও চারটি হেরেছে। তাদেরও একটি টেস্ট ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে তাদের পয়েন্টের শতাংশ বেড়ে হয়েছে ৫৪.৫৫। পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫৪.১৭।

এদিন পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় পায় ভারতীয় দল। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল যশপ্রীত বুমরাহ-এর দল। অজিদের জয়ের দরকার ছিল ৫৩৪ রান। কিন্তু ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্যাট কামিন্স-লাবুশানেরা।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় ভারতের, অজিদের হারাল ২৯৫ রানে


spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...