Tuesday, March 31, 2026

এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার এক মহিলা পাইলটের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। তার প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর পরিবারের অভিযোগ, যুবক তাকে নানা ভাবে হেনস্থা করতেন। এমনকি, তরুণীকে নিরামিষ খাওয়া শুরু করতেও বাধ্য করেছিলেন।

জানা গিয়েছে, সৃষ্টি তুলি নামের ২৫ বছরের তরুণী এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিমান চালাতেন। উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন মুম্বইতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানেই আদিত্য পণ্ডিতের সঙ্গে তার আলাপ হয়। দু’জনের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। সম্প্রতি মুম্বইয়ের ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি, প্রাথমিক ভাবে তেমনটাই মনে করছে পুলিশ।

মৃতের পরিবার এফআইআরে দাবি করেছে, তরুণীকে রীতিমতো হেনস্থা করতেন যুবক। ইচ্ছার বিরুদ্ধে তাঁকে একাধিক কাজ করতে বাধ্য করতেন তিনি। আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবার খাওয়া প্রেমিকের কথাতেই শুরু করেছিলেন ওই তরুণী, অভিযোগ পরিবারের। তাদের বক্তব্য, প্রেমিকের কারণেই তরুণী মানসিক অবসাদে ভুগতেন, যার ফলে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করা হয় যুবককে।

ঘটনার সময় তরুণীর প্রেমিক দিল্লি যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ৷ সেইসময় সৃষ্টি তাকে ফোন করে জানান, যে তিনি আত্মহত্যা করবেন ৷ এমন ফোন পেয়ে মাঝপথেই তড়িঘড়ি আদিত্য ফিরে এলেও শেষরক্ষা হয়নি ৷ ঝুলন্ত অবস্থায় পাইলটের দেহ উদ্ধার হয় আন্ধেরির ফ্ল্যাটে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...