Wednesday, April 1, 2026

সৎ মেয়েকে ধর্ষণ, মায়ের ‘অস্বীকার’! আদালতে ধর্ষক ‘বাবার’ ১৪১ বছরের জেল

Date:

Share post:

লাগাতার তিন বছর ধরে সৎ মেয়েকে ধর্ষণ। পাশ থেকে সরে গিয়েছেন মা। তারপরেও লড়াই থামাননি নাবালিকা। সরকারি হোমে থেকেই নিজের পরিবারের বিরুদ্ধে লড়াই করে ছিনিয়ে আনলেন ন্যায় বিচার। আদালতের সব অপরাধ মিলিয়ে ধর্ষক সৎ বাবার ১৪১ বছরের কারাবাসের সাজা ঘোষণা কেরালার মঞ্জেরির (Manjeri) বিশেষ পকসো আদালতের (Special POCSO Court)।

তামিলনাড়ুর এই পরিবার কর্মসূত্রে কেরালার মলপ্পুরমে (Malappuram) উঠে আসে। সেখানেই নাবালিকার মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে লাগাতার নিয়মিতভাবে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করতে থাকে অভিযুক্ত সৎ বাবা। ২০২১ সালে নাবালিকার মা ও এক বন্ধুর সহযোগিতায় পুলিশের দ্বারস্থ হয় সে। আদালত তাকে নির্ভয়া হোমে রেখে তদন্ত শুরুর নির্দেশ দেয়।

ইতিমধ্যে নাবালিকার মা নিজের বয়ান বদল করে সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে। শুধুমাত্র বন্ধুর সাক্ষ্যর ভিত্তিতে চলতে থাকে তদন্তে। তদন্ত চলাকালীন হোম (Nirbhaya Home) থেকে মায়ের কাছে গিয়ে থাকার সুযোগ পায় একবার নাবালিকা। সেই সময়ও সৎ বাবা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ দায়ের করতে বাধা দেয় নাবালিকার মা।

অবশেষে বিশেষ পকসো আদালত (POCSO) সব অপরাধের জন্য সম্মিলিতভাবে ১৪১ বছরের সাজা ঘোষণা করে। সেই সঙ্গে জরিমানা ৭.৮৫ লক্ষ টাকা ধার্য করেন বিচারক এ এম আসরফ। তবে তার সাজাগুলির মধ্যে সর্বোচ্চ সাজা ৪০ বছরের হওয়ায় তাকে সর্বোচ্চ ৪০ বছর জেল খাটতে হবে।

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...