Sunday, April 5, 2026

লোকসভায় তৃণমূল সাংসদদের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা বিজেপির! প্রতিবাদে সরব তৃণমূল

Date:

Share post:

ভোটের ময়দানে গো হারা হারার পরেও চক্রান্তের রাস্তা থেকে সরছে না বিজেপি৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত শুরু করেছে মোদি সরকার৷ এই চক্রান্তেরই অংশ হিসেবে তৃণমূল সাংসদের আভ্যন্তরীণ ঐক্য ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার, যেখানে তাদের পুরোনো আসন বিন্যাস ভেঙে লোকসভায় নতুন আসন বন্টন করা হয়েছে৷ এর জেরেই তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক দূরে সরে গিয়েছেন লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গোটা ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস৷ দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে লোকসভার স্পিকারকে ই-মেল করে তাদের দলের অবস্থান জানাবেন বলে স্থির করেছেন৷ এই ইমেলেই সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করবেন, সরকারের এই সিদ্ধান্ত তাঁরা মানবেন না৷ অবিলম্বে তৃণমূল কংগ্রেসের সাংসদদের পুরোনো আসন বিন্যাস ফিরিয়ে দিতে হবে৷

এই প্রসঙ্গে শনিবার দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা হয় না কি ? দলের নেতা এক জায়গায় বসবেন আর তার থেকে দূরে বসবেন তাদেরই দলের অন্য সাংসদরা ! যে আসন বিন্যাস তালিকা আমাদের দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আমার থেকে অনেক দূরে বসছেন দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেশ কিছুটা দূরে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দ্বাদশ লোকসভা থেকে আমি সংসদে আসছি৷ এটা অষ্টাদশ সংসদীয় অধিবেশন৷ এতদিন এমন কোনও কান্ড দেখিনি৷ সরকারের এই সিদ্ধান্ত মানা হবে না৷ আমাদের পুরোনো আসন বিন্যাস ফিরিয়ে দিতে হবে৷ তৃণমূল কংগ্রেসের সব সাংসদরা একসঙ্গেই বসবেন৷

ঘটনা হল, শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইমেল পাঠিয়ে নতুন আসন বিন্যাসের কথা জানানো হয়েছে৷ অথচ জুলাই মাসের ২৩ তারিখে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই লোকসভার সচিবালয়কে লিখিতভাবে জানিয়েছিলেন যে তৃণমূল সাংসদরা কে কোথায় বসবেন৷ তারপরেও মোদি সরকার কেন এই ভাবে নতুন আসন বিন্যাস তালিকা তৈরি করল, প্রশ্ন তুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ একইরকমভাবে কংগ্রেসের সাংসদদের আসন তালিকাও ঘেঁটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তারাও ক্ষুদ্ধ গোটা বিষয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ৷ সোমবার সংসদের অধিবেশনের শুরুতেই তাঁরা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান বলেও জানান গৌরব গগৈ৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর হাইব্রিড মডেল মানতে রাজি পিসিবি, তবে আইসিসিকে শর্ত তিন

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...