Wednesday, April 1, 2026

বৃদ্ধ দম্পতিকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের

Date:

Share post:

মদ্যপ পুত্রের হাত থেকে মা-বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মহিলা কাউন্সিলর। নেশাগ্রস্তের মারে মাথা ফাটল ব্যারাকপুরের (Barrackpur) সরকারবাগানের কাউন্সিলর জ্যোতি চক্রবর্তীর (Jyoti Chakraborty)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

ব্যারাকপুরের (Barrackpur) ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর ও বন্দনা সরকারের ছেলে শুভঙ্কর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নেশার টাকার দাবিতে প্রতিদিন বৃদ্ধ মা-বাবা মারধর করেন। রবিবার রাতেও বৃদ্ধ দম্পতিকে শুভঙ্কর মারধর করছে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী। অভিযোগ, যুবককে বাধা দিতে গেলে তিনি জ্যোতিকে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেন।

ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। রক্তাক্ত জ্যোতিকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে। কাউন্সিলরের (Councilor) কথায়, “রোজ এমন ঘটনা ঘটলেও গত রাতে মাত্রা ছাড়িয়ে যায়। একটি শক্ত লাঠি নিয়ে অসুস্থ বাবা মাকে মারতে যায় ওই যুবক। আমি বাঁচাতে গেলে আমার ওপর চড়াও হয়ে মাথায় মারে।”

ছেলের কঠোর শাস্তির দাবি করেছেন বৃদ্ধ সরকার দম্পতি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শুভঙ্কর। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...