Monday, April 13, 2026

কেন সিডনি টেস্টে নেই রোহিত? ভিন্ন ব্যাখ্যা বুমরাহ-পন্থের

Date:

Share post:

রোহিত শর্মার সিডনি টেস্ট না খেলা নিয়ে টিম ইন্ডিয়া থেকে এল দু’রকম বার্তা। সকালে অধিনায়ক যশপ্রীত বুমরাহর কথা সঙ্গে মিল খেল না ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসা ঋষভ পন্থের কথা।

আজ থেকে সিডনিতে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে। হারলে পরে ছিটকে যাবে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে। এমন অবস্থায় এই টেস্টে নেই রোহিত শর্মা। জল্পনা ছিল শুক্রবারের টেস্টে খেলবেন না রোহিত। আর সেই জল্পনাই সত্যি হয়। পঞ্চম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। কেন সিডনি টেস্টে নেই রোহিত । সেই টসের পর মুখ খুলেছিলেন পঞ্চম টেস্টের অধিনায়ক যশপ্রীত বুমরাহ । তিনি তখন বলেছিলেন, “আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না। দলের জন্য যেটা ভাল হবে, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়।”

তবে বুমরাহর এই কথার সঙ্গে একেবারেই মিল খেল না ম্যাচ শেষে সাংবাদিক বৈঠক করতে আসা পন্থের। সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই রোহিতকে প্রশ্ন ধেয়ে আসে পন্থের দিকে। সেই জবাবে পন্থ বলেন, “ রোহিতের না থাকার সিদ্ধান্ত আমাদের যথেষ্ট আবেগপ্রবণ করে দিয়েছে। কারণ ও দীর্ঘদিন ধরে আমাদের অধিনায়ক। আমরা ওকে দলের নেতা হিসেবেই দেখি। কিছু সিদ্ধান্তে আমরা থাকতে পারি না। সেগুলো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। ফলে এই সিদ্ধান্ত নিয়ে কী কথাবার্তা হয়েছে, আমি তার অংশ ছিলাম না। এর থেকে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।”

আর এতেই স্পষ্ট পন্থের ব্যাখ্যা ভিন্ন আর বুমরাহর ব্যাখ্যা আলাদা। বুমরাহর কথা অনুযায়ী রোহিত নিজেই বিশ্রামে। নিজের থেকেই সরে গিয়েছেন। আর পন্থের কথা অনুযায়ী রোহিতের সিডনি টেস্টে না থাকা ‘ম্যানেজমেন্টের সিদ্ধান্ত’।

আরও পড়ুন- হায়দরাবাদকে হারিয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...