Monday, April 13, 2026

হরিয়ানায় ৭০০-রও বেশি স্কুলে মহিলা শৌচালয় নেই !

Date:

Share post:

এ এক আজব চিত্র। কোথাও স্কুল আছে, পড়ুয়া নেই। কোথাও আবার স্কুল থাকলেও, সেখানে ছাত্রীদের জন্য শৌচালয় নেই। সেই সংখ্যাটা শুনলে চমকে উঠবেন। ৭০০-রও বেশি স্কুলে মহিলা শৌচালয় নেই। আবার ১২০০-রও বেশি স্কুলে পুরুষদের জন্য কোনও শৌচালয় নেই। খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে।

হরিয়ানায় এমনই বেহাল দশা স্কুলগুলির। নথিতে দেখা গিয়েছে, রাজ্যে মোট  ২৩ হাজার ৫১৭টি স্কুল রয়েছে। তার মধ্যে ৭৬৭ টি স্কুলে মহিলা শৌচালয়  নেই। ১২৬৩টি স্কুলে পুরুষদের জন্য শৌচালয় নেই।
সরকারি তথ্যে আরও জানা গিয়েছে, ২২ হাজার ৯১৮টি স্কুলে মহিলাদের শৌচালয় থাকলেও, এর মধ্যে ২২ হাজার ৭৫০টি স্কুলের শৌচালয় ব্যবহারযোগ্য।

দেশের সার্বিক হিসাবে, মোট স্কুলের মধ্যে ৭.১৪ শতাংশ স্কুলেই অর্থাৎ ১ লাখের বেশি স্কুলে মহিলাদের ব্যবহারযোগ্য শৌচালয় নেই।বাকি পরিষেবাও খুব একটা নেই। হরিয়ানার ১৪৬টি স্কুলে এখনও বিদ্যুৎ নেই। রাজ্যের প্রায় ৩৩ শতাংশ স্কুলেই ইন্টারনেটের ব্যবস্থা নেই, এদিকে ৯৭ শতাংশ স্কুলেই রয়েছে কম্পিউটার। দেশের ৫৩ শতাংশ স্কুলে ইন্টারনেট রয়েছে। ৫৭ শতাংশ স্কুলে সচল কম্পিউটার রয়েছে।

হরিয়ানাতে আবার এমন স্কুলও রয়েছে, যেখানে কোনও পড়ুয়া নেই। এমন স্কুলের সংখ্যা ৮১। এদিকে, সেই স্কুলগুলিতে ১৭৮ জন শিক্ষক রয়েছেন।

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...