Monday, April 6, 2026

কেন্দ্রের উপর ক্ষোভে শম্ভু সীমান্তে বিষ খেয়ে মৃত আন্দোলনরত কৃষক

Date:

Share post:

গত ১৮ ডিসেম্বর শম্ভু সীমান্তে আত্মহত্যা করেছিলেন এক কৃষক। তিন সপ্তাহের মধ্যেই ফের এক কৃষক-আত্মহত্যার ঘটনা ঘটল। আজ, শম্ভু সীমান্তে বিষ খেয়ে আত্মহত্যা করলেন আন্দোলনরত এক কৃষক। দ্রুত তাঁকে পটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত কৃষক পাঞ্জাবের তরন তারন জেলার পাহুবিন্দের বাসিন্দা। আজ, বৃহস্পতিবার সকালে তিনি আন্দোলনরত বাকি কৃষকদের সঙ্গে বসেছিলেন। হঠাৎ ৫৫ বছরের ওই প্রৌঢ় বিষ খেয়ে নেন। আন্দোলনকারী আরেকজন কৃষক তেজভীর সিংহ এই মর্মে অভিযোগ জানান কেন্দ্রের উপর ক্ষোভ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

নভেম্বরের শেষ থেকে দফায় দফায় শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে মিছিল করে কৃষকেরা এগোনোর চেষ্টা করেছিলেন। এরপরেই বিস্তীর্ণ এলাকা জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এলাকায় জারি হয় ১৬৩ ধারা। কৃষকেরা ব্যারিকেড তোয়াক্কা না করে এগোতে গেলে তাঁদের সঙ্গে রীতিমত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশের। কৃষকদের উদ্দেশ্যে জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।

উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), পেনশনের ব্যবস্থা, কৃষিঋণ মকুব এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে অনেকদিন ধরে কৃষকদের এই আন্দোলন চলছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে আছেন কৃষকেরা। ২৬ নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর তার শারীরিক অবস্থা এখন বেশ সঙ্কটজনক।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...