Monday, April 6, 2026

ফের কড়া পদক্ষেপ বোর্ডের, এবার কোপ ক্রিকেটারদের ব্যক্তিগত ম্যানেজার, নিরাপত্তারক্ষী, রাঁধুনিদের ওপর

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের খারাপ পারফরম্যান্সের পর নড়েচড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। হার নিয়ে কাটাছেড়া করে বিসিসিআই। আর এরপরই একের পর এক কড়া সিদ্ধান্ত নেয় বোর্ড। জানা যাচ্ছে, এবার কোপ পরতে চলেছে ব্যক্তিগত ম্যানেজার, নিরাপত্তারক্ষী, রাঁধুনি বা সহকারীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রেও। সূত্রের খবর, ক্রিকেটারদের ব্যক্তিগত ম্যানেজার, নিরাপত্তারক্ষী, রাঁধুনি বা সহকারীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেটারদের আচরণ নিয়ে বোর্ডকে কড়া রিপোর্ট দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তাঁর বক্তব্য, কিছু ক্রিকেটারের জন্য দলের শৃঙ্খলা এবং একতা নষ্ট হচ্ছে। বিসিসিআই সূত্রে খবর, দলের এক উইকেটরক্ষক-ব্যাটার অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ব্যক্তিগত রাঁধুনিকে নিয়ে। এক তারকা ব্যাটার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং সন্তানদের জন্য আয়া নিয়ে গিয়েছিলেন। একাধিক ক্রিকেটার অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ব্যক্তিগত সহকারীকে নিয়ে। এ সব দেখে অসন্তুষ্ট গম্ভীর। জানা যাচ্ছে, এইসব বন্ধ করতে চান টিম ইন্ডিয়ার কোচ। বোর্ডকে দেওয়া রিপোর্টে গম্ভীর বলেছেন, কিছু ক্রিকেটারের আচরণ দলে নেতিবাচক প্রভাব তৈরি করছে। তাঁরা বাকিদের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে রাখছেন। উল্লেখ্য, গতকাল ক্রিকেটারদের জন্য ১০টি নির্দেশিকা বা নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড।

আরও পড়ুন- ইংল্যান্ড সিরিজের আগেই কি বাগদান পর্ব সারলেন রিঙ্কু ? জল্পনা তুঙ্গে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...