Saturday, April 4, 2026

১২ বছর পর ঘোরোয়া ক্রিকেটে ফিরছেন বিরাট, শুরু প্রস্তুতি

Date:

Share post:

ফের এবার ঘোরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলি। সূত্রের খবর, তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আগামি ৩০ জানুয়ারি রঞ্জিট্রফির পরবর্তী ম্যাচে নামবে দিল্লি। প্রতিপক্ষ রেলওয়েজ। আর সেই ম্যাচ দিয়ে ঘোরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন কোহলি। ১২ বছর পর আবার তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে।

জানা যাচ্ছে, ৩০ জানুয়ারি ম্যাচের জন্য অনুশীলনও শুরু করে দিয়েছেন বিরাট। প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের অধীনে অনুশলন সারছেন বিরাট। মুম্বইয়ে বাঙ্গারেরে অধীনেই অনুশীলন করছেন তিনি । সূত্রের খবর সৌরাষ্ট্রের বিরুদ্ধেই নামতেন বিরাট। কিন্তু ঘাড় মচকে যায় বিরাটের। সেই যন্ত্রণা কমানোর জন্য ইনজেকশন নিতে হয় তাঁকে। যে কারণে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামেননি বিরাট।

এদিকে জানা যাচ্ছে, ৩০ জানুয়ারি ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখছে দিল্লি ক্রিকেট সংস্থা । সেই সঙ্গে ১০ হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থা করছে। যদি প্রয়োজন হয় সংখ্যা আরও বৃদ্ধি করবে তারা।

নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যাটিং ব্যর্থতার পর ঘোরোয়া ক্রিকেটে খেলার আদেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মত রঞ্জিতে খেলতে নামেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, যশস্বী জসওয়াল, শুভমন গিলরা। তবে ঘাড়ে ব্যথার কারণে রঞ্জি ম্যাচে নামেননি বিরাট। তবে ৩০ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে নামতে চলেন কোহলি।

আরও পড়ুন- লাল বলে কোথায় সমস্যা হচ্ছিল গিলের, রঞ্জিতে শতরান করে জানালেন নিজেই

 

 

 

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...