Sunday, March 15, 2026

রাজভবনে জাতীয় সঙ্গীত হবে না কলকাতা পুলিশের ব্যান্ডে! ডেকে আনলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজভবনে ব্যতিক্রমী, রীতি-বহির্ভূত ঘটনা ঘটল ২৬ জানুয়ারির (Republic Day) সন্ধ্যায়। প্রত্যেক বছরের মতো এবারও রাজভবনে (Raj Bhavan) রাজ্যপাল চা চক্রের আয়োজন করেছিলেন। সেই চা চক্রে জাতীয় সঙ্গীত বাজানোকে ঘিরেই রাজভবনে বিতর্কিত কাণ্ড। মুখ্যমন্ত্রীর (Chief Minister) হস্তক্ষেপে কলকাতা পুলিশের ব্যান্ডের (Kolkata Police Band) রাজভবনে প্রবেশ ও তাদের ব্যান্ডেই বাজালো জাতীয় সঙ্গীত (National Anthem)।

চা চক্র শুরু হয় সাধারণভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যপালের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী (Chief Minister) ছিলেন, সঙ্গে অন্যান্য অভ্যাগতরাও। ব্যান্ডে জাতীয় সঙ্গীত শুরু হতেই মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন কলকাতা পুলিশের বিখ্যাত ব্যান্ড জাতীয় সঙ্গীত বাজাচ্ছে না। বাজাচ্ছে এসএসবি (SSB) বা সীমা সুরক্ষা ব্যান্ড। এরা বিএসএফের একটি শাখা। মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান ঘটনা কী? জানতে পারেন কলকাতা পুলিশের ব্যান্ডটিকে রাজভবনেই (Raj Bhavan) ঢুকতে দেওয়া হয়নি। তারা দাঁড়িয়ে রয়েছেন নর্থ গেটের বাইরে। ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন এটা কেন হবে। যে কোনও সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজানোর দায়িত্ব পালন করে কলকাতা পুলিশই (Kolkata Police)। তাহলে এক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে। তীব্র আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে যান নর্থ গেটের (North Gate) দিকে। ডেকে আনেন কলকাতা পুলিশের ব্যান্ডকে (Kolkata Police Band)। তাঁর স্পষ্ট কথা, যে ট্র্যাডিশন দীর্ঘদিন ধরে চলে আসছে তার কেন অন্যথা হবে। কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনে প্রবেশ করে। ব্যান্ডে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ সমস্ত অভ্যাগতই গলা মেলালেন জাতীয় সঙ্গীতের সঙ্গে।

কিন্তু রাজভবন হঠাৎ কাদের প্ররোচনায় এই ঘটনাটি ঘটালো সেই নিয়ে চা চক্রে জুড়েই ছিল নানা রকম আলোচনা।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...