Sunday, April 12, 2026

দেশে  নতুন স্নায়ুরোগের আতঙ্ক, আক্রান্ত ১০১:  মৃত ১

Date:

Share post:

এবছরের শুরু থেকেই ভয় ধরিয়েছে বিরল স্নায়ু রোগ। পুনেতে প্রথম এই বিরল স্নায়ুরোগ ‘গিলান বারে সিনড্রোম’ (Guillain Barre Syndrome)-এর খোঁজ মেলে। সেই সময়ই এক সঙ্গে আক্রান্ত হয় ৩৫ জন। আর এবার প্রথম এল মৃত্যুর খবর। মহারাষ্ট্রে ‘গিলান বারে সিনড্রোম’ (জিবিএস)-এর কারণে প্রথম মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।

আতঙ্ক তৈরি করে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে জিবিএস আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০১ জনে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে ১৯ জন শিশুও।<span;>একই সময়ে, নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ২৮ জন।

চিকিৎসকরা বলছেন, গুইলেন-বারে সিনড্রোম বা জিবিএস একটি বিরল স্নায়বিক রোগ। এই রোগে আক্রান্ত হলে পেশী দুর্বলতা, অসাড়তা এবং পক্ষাঘাত হতে পারে। অনেক ক্ষেত্রে ২-৩ সপ্তাহের মধ্যেই রোগীরা সুস্থ হয়ে ওঠেন। তবে বহু ক্ষেত্রে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়। এই রোগে আক্রান্ত হলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নার্ভকে আক্রমণ করে। শ্বাসকষ্ঠে ভুগতে পারেন রোগী। এমন উপসর্গ দেখা দিলে বেশি করে গরম জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।খোলা খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর ইতিমধ্যে এই বিরল রোগের উপর নজরদারি চালাচ্ছে। আক্রান্তদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কীভাবে এই রোগ ছড়াচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, সম্ভবত অস্বাস্থ্যকর খাবার বা দূষিত পানীয় জল থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে।

,-

 

Related articles

নিষেধাজ্ঞা ওঠা উচিত, ভোটের পর বিস্তারিত আলোচনা হবে জানালেন প্রসেনজিৎ

টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার...

IPL: কেকেআরে ফিরছেন গম্ভীর? কঠিন সময়ে মোদির ফর্মূলা

কলকাতা নাইট রাইডার্সে (KKR) আবার কি ফিরতে চলেছেন গৌতম গম্ভীর (Goutam Gombhir)? এই প্রশ্নেই নতুন করে সরগরম ক্রিকেটমহল।...

তালিবান আর বিজেপির পার্থক্য নেই: বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির পরিযায়ী নেতারা। আদতে বিজেপি যে বাংলা বিরোধী তা বিজেপি...

বিহারে মহিলাদের থেকে টাকা ফেরত চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের...