Sunday, April 12, 2026

বাংলায় শীতের আমেজ ফের ফিরতে শুরু করেছে

Date:

Share post:

বাংলায় শীতের আমেজ এবার ফিরতে শুরু করেছে। জানুয়ারির শেষভাগে তাপমাত্রা কমে গিয়ে শীতের নতুন ইনিংস শুরু হওয়ার পথে। রবিবার থেকেই পারদ পতন শুরু হয়ে গেছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। তবে জাঁকিয়ে শীত না থাকলেও, শীতের(winter )প্রকোপ অনুভূত হবে বাংলা জুড়ে।

সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র বুধবার দার্জিলিংয়ে(darjeeling )হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, রবিবার  কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। এরপর কয়েকদিন তাপমাত্রা খানিকটা বাড়তে পারে, তবে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

আগামী সাতদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকায় কুয়াশা ও শীতের আমেজ থাকবে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে আজ হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

Related articles

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...

বৈঠকে অনুমতি দিচ্ছিল না! কমিশনের মহিলা-হয়রানি, কাঞ্চন-জায়ার অসম্মানে সরব মমতা

নির্বাচনের আগে রাজ্যে যেভাবে প্রশাসনিক ও পুলিশের শীর্ষ থেকে নিচুস্তর পর্যন্ত বদল করেছে নির্বাচন কমিশন, তা যে নির্বাচনে...

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ,...