Monday, April 6, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পদত্যাগ করলেন আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পদত্যাগ করলেন ২০২১ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সিইও পদে দায়িত্বে থাকা জিওফ অ্যালার্ডিস। যদিও তিনি নিজে দাবি করেছেন যে নিজের ইচ্ছাতেই সরে গিয়েছেন। তবে ওয়াকিবহালমহলের মতে, পাকিস্তানের প্রস্তুতির অভাবই এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জিওফ অ্যালার্ডিস ২০১২ সালে আইসিসির জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন এবং ২০২১ সালের নভেম্বর মাসে সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। পদত্যাগের পর অ্যালার্ডিস বলেন, আইসিসির সিইও পদ সামলানো একটা বড় দায়িত্ব ছিল। ক্রিকেটের প্রসারে যা কিছু করেছি, তাতে আমি সন্তুষ্ট। তবে আমার মনে হয় এটা সরে যাওয়ার সেরা সময়, এবং আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই।

অ্যালার্ডিসের সরে যাওয়ার কারণ হিসাবে আইসিসি কোনও কারণ দেখায়নি। কিন্তু একটি সূত্রে জানা গিয়েছে যে, আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্য পায়নি। সেই সঙ্গে আইসিসির প্রচুর বাড়তি খরচ হয়েছিল, ওই বিশ্বকাপ আয়োজনে। তবে সবচেয়ে বড় কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তান যে সময়ের মধ্যে তৈরি হতে পারবে না, সেটা আন্দাজ করতে না পারা।আইসিসির চেয়ারম্যান জয় শাহ যদিও অ্যালার্ডিসের প্রশংসাই করেছেন। তিনি বলেছেন, আইসিসির তরফে অ্যালার্ডিসকে ধন্যবাদ। তার পরিশ্রম ক্রিকেটকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে। অ্যালার্ডিসকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। এই প্রতিযোগিতায় নিরাপত্তার কারণে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। কিন্তু পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিণ্ডির মাঠ এখনও প্রস্তুত হয়নি। সংস্কারের কাজ চললেও, সেগুলি অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, এবং এখন পর্যন্ত মাঠগুলির প্রস্তুতির সময় নিয়ে সংশয় রয়েছে।অ্যালার্ডিসের পদত্যাগের পর এখন পর্যন্ত নতুন সিইও কে হবেন তা জানানো হয়নি। তবে, এই পদে তিনজন প্রার্থী রয়েছেন—ক্রিস টেটলি, অ্যালেক্স মার্শাল এবং ক্লেয়ার ফারলং।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...