Saturday, April 4, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ঘিরে উন্মাদনা, নিমিষেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

Date:

Share post:

গতকাল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিকিট ছাড়ে আইসিসি। আর টিকিট ছাড়তেই সোল্ড আউট । বিশেষ করে উন্মদনা ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। জানা গিয়েছে, রেকর্ড সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের টিকিট।

ভারত-পাকিস্তান প্ল্যাটিনাম লাউঞ্জের দাম রাখা হয় ২ হাজার দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯ হাজার টাকা। গ্র্যান্ড লাউঞ্জের দাম ৫ হাজার দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা। দুবাই স্টেডিয়ামে দর্শকাসন ২৫ হাজার। কিন্তু টিকিট কেনার জন্য ওয়েবসাইটে ভিড় জমান অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী। আর টিকিট বিক্রি শুরু হতেই নিমিষেই শেষ হওয়ে যায় ভারত-পাক ম্যাচের টিকিট। যার ফলে হতাশ হয়ে ফিরতে হয় ক্রিকেটপ্রেমীদের।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ তো বটেই, যদি সেমিফাইনাল ও ফাইনালে উঠতে পারে, তাহলেও মরুশহরেই নামবেন রোহিতরা। তবে দুবাইয়ে খেলা হলেও ভারতীয় দলকে উন্মাদনা তুঙ্গে। এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে নিরাপত্তার কারণে ভারত পাকিস্তান খেলতে যাবে না বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই কারণেই হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

আরও পড়ুন- এক বাস চালকের পরামর্শেই বিরাটকে আউট, রহস্য ফাঁস হিমাংশুর

 

 

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...