Sunday, April 12, 2026

সহযোগী দলগুলির অ্যাজেন্ডা চুরি কংগ্রেসের! দিল্লি জিতে কটাক্ষ মোদির

Date:

Share post:

দিল্লিতে ক্ষমতা দখলের পরেই দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে দিল্লি জয়ে কংগ্রেস যে বিজেপির অর্ধেক কাজ করে দিয়েছে, কার্যত সেই বার্তাই মোদির মুখে। আপের পরাজয়ে কংগ্রেসের (Congress) ভূমিকা নিয়ে কটাক্ষ মোদির।

নির্বাচন জিতে নির্বাচনী প্রচারে দেওয়া সব প্রতিশ্রুতি পালনের পাশাপাশি রাজধানীর সামগ্রিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেভাবে মহারাষ্ট্রে মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হয়েছে সেভাবেই দিল্লিতে হবে বলে দাবি তাঁর। সেইসঙ্গে যমুনা পরিষ্কারেরও প্রতিশ্রুতি দিলেন তিনি।

আপকে (AAP) ক্ষমতাচ্যুত করে কেজরিওয়ালের দলের বিরুদ্ধে যত না মুখ খুললেন মোদি, তার থেকে বেশি কটাক্ষের মুখে ফেললেন কংগ্রেসকে। মোদির (Narendra Modi) দাবি, কংগ্রেসই দায়িত্ব নিয়ে সহযোগী দলগুলিকে ডুবিয়ে দিচ্ছে। আর সেই কাজ তারা করছে সহযোগী দলগুলির অ্যাজেন্ডা (agenda) চুরি করে। প্রচারে তাদেরই দেওয়া প্রতিশ্রুতি নিজেদের প্রতিশ্রুতি হিসেবে ব্যবহার করছে কংগ্রেস। একইভাবে তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর, বাংলাতেও সহযোগী দলগুলির অ্যাজেন্ডা চুরি করেছিল কংগ্রেস, দাবি মোদির।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...