Monday, April 6, 2026

সাতসকালে ‘অতিসক্রিয়’ ইডি, রেশন মামলায় হাওড়া-সহ ৩ জায়গায় এজেন্সি হানা

Date:

Share post:

বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রতিহিংসার রাজনীতি ফরমাটে হাঁটতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার(Central Government)। ইতিমধ্যেই এজেন্সি পলিটিক্স সক্রিয় করে ফেলেছে বিজেপি (BJP)। বুধবার সাত সকালে রেশন মামলায় ED আধিকারিকদের অভিযানে এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বুধবার সকালে হাওড়া-সহ তিন জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা।

গত কয়েক বছরের মামলায় ইডি-সিবিআই-এর তরফে একাধিক গ্রেফতারির ঘটনা ঘটেছে। কিন্তু আদালতে মামলা চলার সময় মুখ পুড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দাখিল করতে না পারায় শুধু যে কোর্টের ভর্ৎসনা শুনতে হয়েছে তাই নয়, পাশাপাশি প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সির কার্যপদ্ধতি। এবার ফের রেশন মামলায় (Ration Case) ইডির অতি সক্রিয়তা শুরু। সূত্রের খবর বুধবার হাওড়ার (Howrah) শ্যামপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। এছাড়া দক্ষিণ সন্তোষপুর, জগৎবল্লভপুরের দুটি ঠিকানাতেও হানা দিয়েছে ইডি। রেশন তদন্তে একাধিক তথ্য ও নথি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...