Saturday, April 4, 2026

জাতীয় সড়কে গাড়ির ধাক্কা, মৃত্যু বাইসনের

Date:

Share post:

উত্তরবঙ্গে জাতীয় সড়কে (NH-17) গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি বাইসনের (bison)। নাগরাকাটার কাছে চাপরামারি অভয়ারণ্যের (Chapramari Wildlife Sanctuary) বাইসনের মৃত্যুতে ঘাতক গাড়িটিও দুমড়ে মুচড়ে যায়। কীভাবে মৃত্যু হল বাইসনটির তদন্তে বন দফতর।

শুক্রবার সকালে চাপরামারি বনাঞ্চলের পথে খুনিয়া মোড় সংলগ্ন এলাকায় তিনটি বাইসন জাতীয় সড়ক (NH-17) পার হচ্ছিল। সেই সময় নাগরাকাটার (Nagrakata) দিক থেকে একটি মারুতি ভ্যান জাতীয় সড়ক ধরে চালসায় আসছিল। দুটি বাইসন (bison) জঙ্গলের ভিতরে ঢুকে গেলেও তৃতীয় বাইসনটির সঙ্গে ওই গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসনটির (bison)। বন দফতর (Forest Department) তদন্ত চালাবে গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল কি না, সেই বিষয়েও।

বন দফতর জানিয়েছে মৃত বাইসনটি একটি পুরুষ বাইসন (male bison)। ঘটনায় গাড়ির চালকও আহত হন। তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, গাড়িটি বন দফতরের নির্দেশিকার থেকে বেশি গতিতেই চলছিল। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...