Friday, April 3, 2026

ইউএসএইড-র বিরুদ্ধে গোপনে হামাস-লস্করকে মদত দেওয়ার অভিযোগ

Date:

Share post:

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা হয়। সেই সময় থেকেই হামাসকে গোপনে সমর্থন করছে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএইড! এ বার ইউএসএইড এবং ফেডেরাল কর্মীদের বিরুদ্ধে আমেরিকা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভ্‌সের কমিটির বৈঠকেও একই অভিযোগ উঠল।অধিকাংশের দাবি, বাইডেন প্রশাসনের আমলে গত দেড় বছরে ১৭ হাজার কোটি টাকার বেশি অর্থ পাঠানো হয়েছে হামাসকে।সেখানে অভিযোগ করা হয়েছে, শুধু হামাসই নয়, ভারতবিরোধী কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনকেও পরোক্ষে মদত দিয়েছে ইউএসএআইডি। তার মধ্যে রয়েছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবা (এলইটি)-র একটি শাখা ফালাহ-এ-ইনসানিয়ত (এফআইএফ)। ভারতে ২৬/১১-র মুম্বই হামলার নেপথ্যে এই লস্করেরই হাত ছিল।

এর আগেও বিভিন্ন সময়ে ইউএসএইড-এর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। ভারত ও আমেরিকা— দুই দেশেই সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে লস্কর-ই-তইবা, জামাত-উদ-দাওয়া এবং এফআইএফ-কে। এর মধ্যে প্রথম দু’টি গোষ্ঠী জম্মু ও কাশ্মীর-সহ ভারতের নানা প্রান্তে একাধিক সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই গোষ্ঠীগুলিকে অর্থসাহায্য করেছে ইউএসএইড।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পরেই ৯০ দিনের জন্য বৈদেশিক সাহায্য বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। অনাহার, অপুষ্টি ও অন্যান্য দুরারোগ্য রোগের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়া— সমস্ত কর্মসূচির জন্য তহবিল বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...