Monday, March 16, 2026

কোন দেশের প্রবেশাধিকার কেড়ে নিলো আমেরিকা! প্রভাব ভারতের ভিসাতেও

Date:

Share post:

ঘোষণা অনুযায়ী বিশ্বের একাধিক দেশের সঙ্গে নিজেদের সম্পর্ক স্পষ্ট করে দিল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আমেরিকা। বিভিন্ন দেশের সঙ্গে, বিশেষত মধ্যপ্রাচ্যের (middle east) সঙ্গে ভিসার (visa) সম্পর্ক কেমন হবে তা নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা। এবার প্রাথমিকভাবে প্রকাশ করা হলো ৪১ টি দেশের তালিকা, যাদের সঙ্গে ভিসা সম্পর্কে পরিবর্তন আনলো আমেরিকা (USA)। সেই সঙ্গে প্রভাবিত হতে চলেছে ভারতীয় শিক্ষার্থীদের ভিসাও।

৪১ টি দেশের তালিকাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগেই রয়েছে দশটি দেশ। যে দেশের ভিসার অনুমোদন একেবারেই দেওয়া হবে না (no visa) আমেরিকায়। তার মধ্যে রয়েছে ভারতের প্রতিবেশী আফগানিস্তান। এছাড়াও মধ্যপ্রাচ্যের (middle east) ইরান, সিরিয়াও এই তালিকায় রয়েছে।

দ্বিতীয় তালিকায় পাঁচটি দেশ রয়েছে যাদের সঙ্গে আংশিক ভিসার (partial visa) সম্পর্ক রাখবে মার্কিন দেশ। সেখানেও রয়েছে ভারতের প্রতিবেশী মায়ানমার। এই তালিকায় আফ্রিকার (Africa) একাধিক দেশ রয়েছে। তৃতীয় তালিকায় সর্বোচ্চ ২৬ টি দেশকে রাখা হয়েছে, যাদের ভিসা (visa) প্রদানের ক্ষেত্রে সেইসব দেশের সরকারের ভূমিকা খতিয়ে দেখবে ওয়াশিংটন। এর মধ্যেই যেমন রয়েছে পাকিস্তান তেমনি রয়েছে ভুটানের নামও। অর্থাৎ এখনই পাকিস্তানের ক্ষেত্রে পুরোপুরি ভিসা বন্ধের পথে গেল না ট্রাম্প প্রশাসন।

তবে নতুন ভিসা নীতিতে প্রভাব পড়েছে ভারতীয় শিক্ষার্থীদের (Indian students) ওপরেও। আমেরিকার নতুন ভিসা (visa) নীতি আরো জটিল হয়ে গিয়েছে ভারতীয় পডুয়াদের জন্য। সেই সঙ্গে ফার্স্টকাম ফার্স্ট (first come first) নীতিতে এবার থেকে ভিসা পাবেন ভারতীয় পড়ুয়ারা। কঠিন করা হয়েছে যোগ্যতার মাপকাঠি, যা অনেক ক্ষেত্রে ভারতীয়দের করে দিয়েছে। তবে এই তালিকা ও নীতি চূড়ান্ত নয় বলেই জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে।

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...