Monday, April 6, 2026

বল বি.কৃতির অভিযোগ চেন্নাইয়ের বিরুদ্ধে, অভিযোগ দুই ক্রিকেটারের বিরুদ্ধে

Date:

Share post:

বল বিকৃতির অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। গতকালই আইপিএল-এর অভিযান শুরু করে চেন্নাই। প্রথম ম্যাচে তারা হারায় মুম্বই ইন্ডিয়ান্সকে। আর এই ম্যাচেই বল বিকৃতির অভিযোগ ওঠে সিএসকের বিরুদ্ধে। অভিযোগ নেটিজেনদের একাংশের। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় বল করার আগে রুতুরাজকে ডাকছেন খলিল। রুতুরাজ গেলে পকেট থেকে কিছু একটা বার করে তাঁর হাতে দিয়ে দেন খলিল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

এদিন সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, বল করার আগে সিএসকে অধিনায়ক রুতুরাজকে ডাকছেন খলিল। রুতুরাজ গেলে পকেট থেকে কিছু একটা বার করে তাঁর হাতে দিয়ে দেন খলিল। সেটি নিজের পকেটে ঢুকিয়ে নেন রুতুরাজ। তারপরে বোলিং শুরু করেন খলিল। আর ভিডিওকে কেন্দ্র করেই উঠেছে বল বিকৃতির অভিযোগ।

যদিও এই পালটা মুখ খুলেছেন নেটিজেনদের আর একটি অংশ। তাদের দাবি, খলিলের হাতে আংটি ছিল। বল করার আগে সেই আংটি খুলে তিনি তা রুতুরাজের কাছে রাখতে দেন। তাঁদের আরও দাবি, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ইনিংস শুরু হওয়ার আগে।

আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত তামিম, বসানো হয়েছে স্টেন্ট : সূত্র

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...