Sunday, April 5, 2026

২০২৬-এর বিশ্বকাপে কি খেলবেন মেসি ? মুখ খুললেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি

Date:

Share post:

গত মঙ্গলবার রাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে ব্রাজিলকে ঘরের মাঠে ৪-১ গোলে হারায় আর্জেন্তিনা। তবে চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি । যদিও উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট আদায় করে নিয়েছে নীল-সাদার দল। আর ছাড়পত্র পেতেই শুরু হয়ে গিয়েছে একটা চর্চা। মেসি পরের বিশ্বকাপ খেলবেন তো!

আগামী বছর ৩৮-এ পা দেবেন মেসি । গোটা আর্জেন্টিনা মেসির নেতৃত্বে আরও একটা বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর। আশায় বুক বাঁধছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেসি ভক্তরাও। তাই সবার মনে একটা প্রশ্ন মেসি খেলবেন তো? আর এই নিয়ে মুখ খুললেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি আবার পুরোটাই ছেড়ে দিচ্ছেন মেসির হাতে। কোনও রাখঢাক না করেই আর্জেন্তিনা কোচ জানাচ্ছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি-ই। এই নিয়ে স্কালোনির বলেন, ‘‘দেখা যাক কী হয়। হাতে এখনও অনেক সময় রয়েছে। আমাদের প্রতিটি ম্যাচ ধরে এগোতে হবে। নইলে গোটা বছর ধরেই এই এক প্রশ্ন বারবার শুনতে হবে। একটা কথা স্পষ্ট বলে দিতে চাই। এই বিষয়ে মেসিই শেষ কথা বলবে। ও চাইলে অবশ্যই পরের বিশ্বকাপ খেলবে। তবে তার জন্য ওকে এখন থেকেই বিব্রত করা উচিত হবে না। সময় এলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।“

মেসির জাতীয় দলের সতীর্থরা অবশ্য মনেপ্রাণে বিশ্বকাপ দলে নিজেদের নায়ককে চাইছেন। জুলিয়ান আলভারেজ যেমন বলছেন, ‘‘লিও পাশে থাকলে আমরা আরও ভাল খেলব। এই দুটো ম্যাচে ও খেললে আমরা হয়তো আরও ২-৩টে গোল বেশি করতাম।” আরেক সতীর্থ রডরিগো ডি পলের বক্তব্য, ‘‘আমরা তখনই সেরা ফুটবল খেলি, যখন লিও ১০ নম্বর জার্সি গায়ে পাশে থাকে। কারণ লিও-ই সর্বকালের সেরা।“

আরও পড়ুন- প্রথম ম্যাচে জিততেই বদলে গেল মুহুর্ত , মাঠেই পন্থকে বুকে টেনে নিয়ে উচ্ছ্বাস লখনউ কর্ণধারের, ভাইরাল ছবি

Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...