Friday, June 19, 2026

জোড়া ভূমিকম্প নেপালে, কম্পন টের পেল দিল্লিও

Date:

Share post:

একই দিনে পরপর দুবার ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠল পার্বত্য দেশ নেপাল (Nepal)। দুটি কম্পনের মাত্রাই রিখটার স্কেলে পাঁচের বেশি ছিল। ভূমিকম্পের প্রভাব অনুভূত হলো উত্তর ভারতেও (north India)। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন বড় খবর পাওয়া যায়নি।

শুক্রবার সন্ধ্যা ৮.০৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় নেপালের (Nepal) যজরকোট (Jajarkot) জেলায়। এরপরের কম্পন তিন মিনিটের মধ্যে অনুভূত হয় ওই একই এলাকায়। প্রথম কম্পনের মাত্রা ছিল ৫.২ ম্যাগনেচিউড। দ্বিতীয় কম্পানের মাত্রা ছিল ৫.৫ ম্যাগিচিউট।

কাঠমান্ডু শহর থেকে প্রায় ৫২৫ কিলোমিটার দূরে যজরকোটের পানিক এলাকাতেই দুটি কম্পন (earthquake) অনুভূত হয়। তবে কম্পনের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে কুড়ি কিলোমিটার গভীরে হওয়ায় সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি। যদিও উত্তর ভারতের একাধিক রাজ্য, এমনকি রাজধানী দিল্লিতেও (Delhi) মৃদু কম্পন অনুভূত হয় শুক্রবার সন্ধ্যায়।

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...