Wednesday, April 1, 2026

শালবনিতে ১৬ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিনিয়োগ প্রস্তাব এসেছিল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনেই। পশ্চিম মেদিনীপুরের শালবনির সেই তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার শালবনি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেদিন সার্কিট হাউজে থেকে মঙ্গলবার দমকল–সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এই বছর BGBS থেকেই বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। জানান, শালবনিতে ৮০০ মেগা ওয়াটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করবেন তাঁরা। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের কথাও ঘোষণা করেন তিনি। এই ঘোষণার কয়েকমাসের মধ্যেই সেই কেন্দ্রেরই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

• ২১ এপ্রিল কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেদিন রাতে শালবনি পৌঁছে সার্কিট হাউসে রাতে থাকবেন।
• ২২ এপ্রিল মঙ্গলবার যোগ দেবেন দমকল–সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে।
• এদিন জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন।

মঙ্গলবারই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। BGBS-এর বিনিয়োগ প্রস্তাব নিয়ে অনেক বাঁকা মন্তব্য করে বিরোধীরা। এমনকী, এই সব প্রস্তাব বাস্তবে রূপায়ন হবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করে রাম-বাম। তবে, কয়েকদিনের মধ্যেই জবাব মিলল। ঘোষণার কয়েকমাসের মধ্যেই শিলান্যাস হচ্ছে জিন্দালদের প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পের।

আরও খবর: UPSC-তে প্রথম বাংলার ইমন ঘোষ, বীরভূমের কৃতি ছাত্রকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...